News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • বিলোনিয়ায় স্ট্রং রুম পরিদর্শন করেলন সিপিআইএম প্রার্থীরা
Image

বিলোনিয়ায় স্ট্রং রুম পরিদর্শন করেলন সিপিআইএম প্রার্থীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারী৷৷  ৩৭ ঋষ্যমুখ, ৩৫ বিলোনিয়া এবং ৩৪ রাজনগর এই তিনটি বিধানসভা কেন্দ্রের ইভিএম রয়েছে বিলোনিয়া গার্লস দ্বাদশ বিদ্যালয় স্ট্রং রুমে৷ বৃহস্পতিবার দুপুরে রাজনগর এবং বিলোনিয়া দুই বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী যথাক্রমে সুধন দাস এবং দীপঙ্কর সেন স্ট্রং রুম পরিদর্শনে যান৷ স্ট্রং রুম পরিদর্শন করে এসে জানালেন স্ট্রং রুম উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই রয়েছে৷ সুধন দাস সাংবাদিকদের জানান, বিলোনিয়া গার্লস দ্বাদশ বিদ্যালয়ের আগে বাউন্ডারি ওয়াল ছিল৷ এখন বাউন্ডারি ওয়াল নেই৷ নিরাপত্তার প্রশ্ণে এই বিষয়টা একটু দেখার দরকার৷ অন্যদিকে, অন্যান্য বার ওয়াচ টাওয়ার করা হতো৷ এবার তা নেই৷ স্ট্রং রুমের নিরাপত্তা ঠিকঠাক রয়েছে৷ এদিকে সাংবাদিকরা জয় সম্পর্কে প্রশ্ণ করলে সুধন দাস জানান মানুষ রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার শান্তি সম্প্রীতি এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ভোট দিয়েছে৷ তিনি বলেন আমি কোন নির্বাচনে এবারের নির্বাচনের মত অবস্থা দেখিনি৷ ভোর থেকে ভোটাররা ভোট দেওয়ার জন্য ভোটকেন্দ্র গুলিতে ব্যাপক সংখ্যায় ভোটার এসে হাজির হয়েছেন৷ এর অর্থ হচ্ছে মানুষ রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়৷ আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়৷ তিনি এবং বিলোনিয়া কেন্দ্রের প্রার্থী দীপঙ্কর সেন জয় সম্পর্কে নিশ্চিত আশাবাদী৷

Releated Posts

কাস্টমারি ল-এর স্বীকৃতির দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে ১৯ উপজাতি সম্প্রদায়ের ডেপুটেশন

আগরতলা, ২৭ জুলাই: ত্রিপুরার ১৯টি তফসিলি জনজাতির প্রথাগত (কাস্টমারি) আইন দ্রুত কোডিফিকেশনের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

রাজনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৭ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার রাজনগর গ্রাম পঞ্চায়েতের দেববর্মা বস্তি সংলগ্ন বিকল্প জাতীয় সড়কে…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

চন্দ্রপুরে কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ধর্মনগর থানায় বিক্ষোভ

ধর্মনগর, ২৭ জুলাই: চন্দ্রপুরে কংগ্রেস কর্মী-সমর্থকদের ওপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে ধর্মনগর। ঘটনার…

ByByReshmi Debnath Jul 27, 2026

সাব্রুম নগর পঞ্চায়েতের নাগরিক পরিষেবা তলানিতে, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

সাব্রুম, ২৭ জুলাই: উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দক্ষিণ ত্রিপুরার সাব্রুম শহরে নাগরিক পরিষেবা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top