News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিবার্চনোত্তর সন্ত্রাস ঠেকাতে রাজনৈতিক দলের প্রার্থীদের নিয়ে ফের বৈঠক :এসডিপিও
Image

নিবার্চনোত্তর সন্ত্রাস ঠেকাতে রাজনৈতিক দলের প্রার্থীদের নিয়ে ফের বৈঠক :এসডিপিও

আগরতলা,২২ ফেব্রুয়ারি(হি.স.) :নিবার্চনোত্তর সন্ত্রাস ঠেকাতে ফের বৈঠক করলেন সদর মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস।বুধবার আগরতলা পশ্চিম মহিলা থানায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী এবং নেতৃত্বদের নিয়ে ভোট গননার দিন কিংবা তার পরর্বতী সময়ের কিভাবে আইন শৃঙ্খলা বজায় রাখা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করলেন সদর এসডিপিও অজয় কুমার দাস।

এদিন অজয় কুমার দাস জানিয়েছেন, ভোট গণনার মুহূর্তে কিংবা তার পরবর্তী সময়ে যে কোন রাজনৈতিক দলের কর্মী সমর্থক উশৃংখল আচরণ করার দুঃসাহস দেখালে কঠোর শাস্তির ব্যবস্থা করবে প্রশাসন।

এদিন বৈঠকে ২রা মার্চ ভোট গণনার দিন শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান রাখলেন সদর মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস। সাথে তিনি আরও বলেন গণনার সময় যাতে কোন রূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে পুলিশের পাশাপাশি সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বদের নজরদারি করার জন্য আবেদন জানান।

এদিন ৪ বড়জলার বিজেপি মনোনীত প্রার্থী ডা দিলীপ দাস বলে,বিগত ৪০-৪৫ বছরে এমন অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হয়নি যা ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে হয়েছে।মানুষের রাত প্রায় ১১ টা পযন্ত লাইনে দাঁড়িয়ে ভোট দান থেকে এটা স্পষ্ট যে গোটা রাজ্যে সুশাসনের অবস্থান হয়েছে।

Releated Posts

বিধায়িকা কল্যাণী রায় সাহার স্বামীর আকস্মিক প্রয়াণ, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৩০ জুলাই : তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সাহার স্বামী দীনেশ…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top