News Flash

Image

সর্বদলীয় বৈঠক করলেন সদরের এসডিপিও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারী৷৷ নির্বাচনোত্তর সন্ত্রাস ঠেকাতে রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক কিরণ গিত্যে এবং সমস্ত মহকুমা শাসকের সর্বদলীয় বৈঠকের পর সদর মহকুমা ও পুলিশ আধিকারিক ব্যস্ত হয়েছেন সন্ত্রাস রুখতে সর্বদলীয় বৈঠক করতে৷ মঙ্গলবার সদর পুলিশ আধিকারিক অজয় দাস সাংবাদিকদের ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়ে পশ্চিম থানায় নিয়ে যান৷ সেখানে হয় সর্বদলীয় বৈঠক৷ বৈঠকের ছিলেন না রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃত্ব৷ একাংশ যুব সংগঠনের এবং শাখা সংগঠনের নেতাদের নিয়ে মহকুমা অধিকারিক বৈঠক করলেন এদিন৷  এই বৈঠকে সার্বিক দিক নিয়ে আলোচনা করেন তিনি৷ কিন্তু গ্রাউন্ড রিপোর্ট অন্য কথা বলছে৷ পুলিশ প্রশাসনের সন্ধ্যার পর থেকে টহলদারিতে ত্রুটি থাকায় ঘটছে নির্বাচনোত্তর সন্ত্রাস৷ ভোট শেষ হতেই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল জনগণের ভাবধারাকে বিপথে পরিচালিত করতে চাইছে৷   রাজনৈতিক দলের নেতৃত্বেদের অভিমত ভোট হয়ে গেছে এবার ফলাফলের পালা৷ জনগণের রায় ভোট বাক্সে রয়েছে৷ তাদের সন্ত্রাস দেখে জনগণ চাইলেও ভোটের ফলাফল আর বদলাতে পারবে না৷ ফলাফল প্রকাশ হবে আগামী দুই মার্চ৷  এই দিনের বৈঠকে ছিলেন সদর মহকুমা পুলিশ অধিকারিক ছাড়াও সদর মহকুমার বিভিন্ন থানার ওসি ও মহিলা থানার ওসিরা৷ সদর মহাকুমার পুলিশ অধিকারীকক  দাবি করেন, ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে৷ বর্তমানে গনদেবতার রায় ই ভি এম বন্দী হয়ে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে স্ট্রং রুম গুলিতে৷ আগামী ২ মার্চ সকাল থেকে শুরু হবে ৬০ টি আসনের গননা পর্ব৷ শান্তিপূর্ণ ভাবে নির্বাচনে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে৷ আর এই ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দল গুলির পাশাপাশি থানা ও ফাঁড়ির আধিকারিকদের ভূমিকা ছিল অপরিসীম৷  এদিনের বৈঠকে মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করেন সদর এস ডি পি ও৷   তিনি বলেন কিছু কিছু স্থানে নির্বাচনোত্তর সন্ত্রাসের ঘটনা সামনে এসেছে৷ এই ধরনের ঘটনা যাতে সদর মহকুমার কোথাও না ঘটে তা নিশ্চিত করতে সকলের উদ্দেশ্যে আহ্বান জানান তিনি৷ বুধবার সদর মহকুমার অন্তর্গত সমস্ত বিধানসভার প্রার্থীদের নিয়ে একটি বৈঠক করা হবে৷ অনুরূপ ভাবে নেওয়া হবে তাদের মতামত৷

Releated Posts

চন্দ্রপুরে কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ধর্মনগর থানায় বিক্ষোভ

ধর্মনগর, ২৭ জুলাই: চন্দ্রপুরে কংগ্রেস কর্মী-সমর্থকদের ওপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে ধর্মনগর। ঘটনার…

ByByReshmi Debnath Jul 27, 2026

সাব্রুম নগর পঞ্চায়েতের নাগরিক পরিষেবা তলানিতে, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

সাব্রুম, ২৭ জুলাই: উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দক্ষিণ ত্রিপুরার সাব্রুম শহরে নাগরিক পরিষেবা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

২৯ জুলাই শ্রীশ্রী ভীরাম্মা কালী মন্দিরের ১১তম বাৎসরিক উৎসব, তিন দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

মেলাঘর, ২৭ জুলাই: সোনামুড়া মহকুমার মেলাঘর রাঙ্গামুড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীশ্রী ভীরাম্মা কালী মন্দিরে আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হতে…

ByByReshmi Debnath Jul 27, 2026

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত বাইক আরোহী

আগরতলা, ২৭ জুলাই : চড়িলামের বনকুমারী সংলগ্ন জাতীয় সড়কে সোমবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top