News Flash

  • Home
  • খেলা
  • নিলয়ের কাঁধে ভর দিয়ে সাব্রুমে স্কুল ক্রিকেট ১ম জয় মনু দ্বাদশের
Image

নিলয়ের কাঁধে ভর দিয়ে সাব্রুমে স্কুল ক্রিকেট ১ম জয় মনু দ্বাদশের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে মনু দ্বাদশ শ্রেণী স্কুল। হারিয়েছে ইস্ট মনুঘাট ইংলিশ মিডিয়াম হাই স্কুলকে। খেলা চলছে সাব্রুম ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে। অনূর্ধ্ব ১৭  আন্ত: স্কুল ক্রিকেট টুর্নামেন্টের। তৃতীয় দিনে আজও দুই মাঠে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সাব্রুম দ্বাদশ শ্রেণি স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলায় মনু দ্বাদশ শ্রেণী স্কুল ৬ উইকেটের ব্যবধানে ইস্ট মনুঘাট ইংলিশ মিডিয়াম হাই স্কুলকে পরাজিত করেছে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে ইস্ট মনুঘাট ইংলিশ মিডিয়াম হাই স্কুল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ২৪.৫ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার পার্থ দেবনাথ সর্বাধিক ৪৫ রান পায়। এছাড়া, দীপক ত্রিপুরা পেয়েছে ৪০ রান। দল অতিরিক্ত খাতে পেয়েছে ৪১ রান। মনু স্কুলের ধ্রুব বণিক ও নিলয় দে তিনটি করে এবং প্রসেনজিৎ দে দুটি উইকেট পেয়েছে। এছাড়া অয়ন বনিক ও গৌতম দেবনাথ পেয়েছে একটি করে উইকেট। পাল্টা ব্যাট করতে নেমে মনু দ্বাদশ শ্রেণি স্কুল ২৭ ওভার খেলে চার উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ওপেনার নিলয় দে ৩৪ রান সংগ্রহ করে আউট হলেও অমল ত্রিপুরা ২৮ রানে এবং বিপ্লব দেবনাথ ৪৯ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। ইস্ট মনুঘাট স্কুলের অধিনায়ক আকাশ নাথ তিনটি উইকেট পেয়েছিল। বলে-ব্যাটে দারুণ পারফরম্যান্সের সৌজন্যে বিজয়ী মনু দ্বাদশ শ্রেণি স্কুলের নিলয় দে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পেয়েছে।

Releated Posts

এশিয়ান গেমসে সোনাজয়ী ঝাড়খণ্ডের চার কন্যাকে রাঁচিতে উষ্ণ অভ্যর্থনা

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা ঝাড়খণ্ডের চার কন্যা রবিবার রাঁচিতে ফিরতেই বীরসা…

ByByNews Desk Oct 4, 2026

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top