News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র মহিলা ক্রিকেটে নর্থ চ্যাম্পিয়ন প্রিয়াঙ্কা, ঋজুর ইস্ট জোন তৃতীয়
Image

সিনিয়র মহিলা ক্রিকেটে নর্থ চ্যাম্পিয়ন প্রিয়াঙ্কা, ঋজুর ইস্ট জোন তৃতীয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি।। প্রত্যাশিত চ্যাম্পিয়ন হয়েছে নর্থ জোন।‌ বিসিসিআই আয়োজিত সিনিয়র উইমেন্স আন্তঃ জোনাল এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টে উত্তরাঞ্চল মূলতঃ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। হায়দ্রাবাদে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ ফাইনালে প্রতিপক্ষ সেন্ট্রাল জোনকে অনেকটা সহজে ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন খেতাব জিতে নিয়েছে। সেন্ট্রাল জোন পেয়েছে রানার্স খেতাব। সকালে ম্যাচ শুরুতে টসে জিতে নর্থ জোন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে সেন্ট্রাল জোন ব্যাটার্সরা উইকেটে টিকে থাকলেও তেমন রান সংগ্রহের সুযোগ পায়নি। ৪২ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে স্বাগতিকা রাউত সর্বাধিক ২০ রান পায়। উত্তরাঞ্চলের পরুনিকা শিশোদিয়া ও প্রিয়া মিশ্র তিনটি করে এবং সিমরান দিল বাহাদুর দুটি উইকেট পেয়েছে। এছাড়া, আমনজোত কৌর পেয়েছে একটি উইকেট। পাল্টা ব্যাট করতে নেমে নর্থ জোন ৩৩.৩ ওভার খেলে ১ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে নিনা চৌধুরী ৫৩ রানে এবং তানিয়া স্বপ্না ভাটিয়া ৪২ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। উল্লেখ্য, ত্রিপুরার দুই ক্রিকেটার প্রিয়াঙ্কা আচার্য ও ঋজু সাহা সমৃদ্ধ ইস্ট জোন এবারকার ৬ দলীয় আসরে তৃতীয় স্থান পেয়েছে।

Releated Posts

এশিয়ান গেমসে সোনাজয়ী ঝাড়খণ্ডের চার কন্যাকে রাঁচিতে উষ্ণ অভ্যর্থনা

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা ঝাড়খণ্ডের চার কন্যা রবিবার রাঁচিতে ফিরতেই বীরসা…

ByByNews Desk Oct 4, 2026

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top