News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যের নানা জায়গায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
Image

রাজ্যের নানা জায়গায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারী৷৷ আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক বাংলা ভাষা দিবস পালিত হয়৷ গোটা বিশ্বের সঙ্গে আগরতলায় বাংলাদেশ সহকারি হাই কমিশন অফিসেও আন্তর্জাতিক বাংলা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷এ উপলক্ষে আগরতলায় বাংলাদেশ  সহকারী হাই কমিশনার অফিসের অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়৷ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন  উপলক্ষে এদিন বাংলাদেশ সহকারি হাইকমিশনারের অফিসে বাংলাদেশের জাতীয় পতাকা  অর্ধনর্মিত রাখা হয়৷ এদিন আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষার স্বীকৃতি আদায়ের জন্য যেসব বীর সন্তান আত্ম বলিদান করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এর পাশাপাশি এক সাংসৃকতিক অনুষ্ঠান পরিবেশিত হয়৷
 এদিকে ,অল ইন্ডিয়া সেইভ  এডুকেশন কমিটি ত্রিপুরা শাখার উদ্যোগে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়৷ পাশাপাশি এই দিন শিক্ষা বাঁচাও  এই শ্লোগানে প্রতিবাদ দিবস পালন করা হয় আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের সামনে৷  সংগঠনের নেতৃবৃন্দ এদিন আন্তর্জাতিক বাংলা ভাষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন৷ নেতৃবৃন্দ বলেন বাংলা ভাষাকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হলেও বর্তমান বিজেপির নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিন্দি ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব পাঠিয়েছেন৷ এ ধরনের প্রস্তাবে তীব্র প্রতিবাদ ও বিরোধিতা করেছে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি৷ সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেন ইংরেজির মাধ্যমে দেশের যাবতীয় কাজকর্ম চলেছে৷ এখন হিন্দি ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়া হলে জ্ঞান-বিজ্ঞান সাহিত্য শিক্ষা ইত্যাদি বিকশিত হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার  সৃষ্টি করবে৷ প্রসঙ্গক্রমে সংগঠনের নেতৃবৃন্দ বলেন অতীতেও হিটলার মুসোলিনি উগ্র জাতীয়তাবাদ সৃষ্টি করে দেশে গৃহযুদ্ধ বাজানোর চেষ্টা করেছিল৷ বর্তমান বিজেপি সরকারও সেই কৌশল অবলম্বন করে গৃহযুদ্ধ বাঁচানোর চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করা হয়৷ এব্যাপারে সকলকে সতর্ক থেকে হিন্দি ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা প্রদানের প্রস্তাবের বিরোধিতা করে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে৷
আমরা বাঙালি দলের পক্ষ থেকে আজ যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক বাংলা দিবস পালন করা হয়৷ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস৷ ২০০০ সালে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে ইউনেস্কো৷ এরপর থেকে প্রতি বছর বিশ্ব জুড়ে দিনটি উদযাপন করা হয়৷ মঙ্গলবার আমরা বাঙালি রাজ্য কমিটির উদ্যোগে দিনটি উদযাপন করা হয়৷ এদিন শিবনগরস্থিত কার্যালয়ের সামনে অস্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন আমরা বাঙালি রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্রপাল সহ অন্যান্যরা৷ জোর করে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার প্রতীবাদে সামিল হয়েছিল বাংলাদেশের মানুষ৷ গনতান্ত্রিক আন্দোলনের পথে নেমেও  পুলিশের গুলিতে নিহত হতে হয়৷ এই ভাষা আন্দোলন থেকেই মুক্তি যুদ্ধের সূচনা হয়৷ এরপরের ইতিহাস সকলের জানা৷ পৃথিবীতে ৪০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে৷ এই আন্দোলন না হলে এই ভাষা শেষ হয়ে যেত৷ প্রত্যেক জাতির কাছে তাঁর মাতৃভাষা সমান আদরণীয়৷ অনেক ভাষাই আজ লুপ্ত হওয়ার পথে৷ ভাষাকে ধবংস করার মাধ্যমে জাতিকে ধবংস করার প্রয়াস এখনো চলছে বলে জানান সচিব গৌরাঙ্গ রুদ্রপাল৷
এদিকে ,খোয়াইয়ের শ্রীকৃষ্ণ মন্দির সংলগ্ণ এলাকায় ভাই প্রেস ক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়৷  প্রতি বছরের মত এবারও ২১’এ ফেব্রুয়ারী পালিত হল  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস৷ দিনটি বাঙালি  জনগণের ভাষা আন্দোলনের একটি মর্মন্তুদ অথচ অতি গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত দিন হিসেবে চিহ্ণিত৷ বীরের রক্তস্রোত আর মায়ের অশ্রুভেজা অমর একুশে ফেব্রুয়ারী৷ ১৯৫২’র এই দিনেই মায়ের ভাষার মর্যাদা রক্ষায় জীবন দিয়েছিল কয়েকজন নির্ভীক তরুণ৷ যাদের আত্মত্যাগে বাংলা ভাষা  বিশ্ব অঙ্গনে পেয়েছে গৌরবের আসন৷ আর এই ঘটনায় এমন একটি ইতিহাস রচিত হল  যা যুগে যুগে প্রতিটি জনগোষ্ঠীকে তাদের মাতৃ ভাষার মর্যাদা রক্ষায়, তার সংরক্ষণে প্রেরণার উৎস হয়ে থাকবে৷ এই ঘটনার স্মরণেই প্রতি বছর আন্তর্জাতিক  মাতৃভাষা দিবস হিসেবে ২১’এ ফেব্রুয়ারীর দিনটি নানা অনুষ্ঠান সহযোগে বিশ্বব্যাপী পালন করা হয়ে থাকে৷৷ খোয়াই প্রেস ক্লাবের উদ্যোগে সকাল সাড়ে সাতটায় শ্রীকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে অমর ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়৷ এদিন একে একে শ্রদ্ধা নিবেদন করেন খোয়াই প্রেসক্লাবের সভাপতি অসিত বরণ ঘোষ, খোয়াই প্রেসক্লাবের সম্পাদক শুভঙ্কর দে, খোয়াই প্রেসক্লাবের সহ-সভাপতি সহ অন্যান্য সদস্যরা৷

Releated Posts

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top