News Flash

  • Home
  • খেলা
  • মহিলা টি–টোয়েন্টি বিশ্বকাপ : আয়ারল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাট করছে ভারত
Image

মহিলা টি–টোয়েন্টি বিশ্বকাপ : আয়ারল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাট করছে ভারত

বেরহা, ২০ ফেব্রুয়ারি (হি. স.) : মহিলা টি–টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিল ভারত । প্রথমে ব্য়াট করে বোর্ডে বড় রান তোলাই লক্ষ্য় ভারতের। ক্রিজে স্মৃতি মান্ধানা-শেফালি ভার্মার বিধ্বংসী জুটি।

আজ মরণ বাঁচন ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠতে মরিয়া হরমনপ্রীতদের ভারত। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে ভারত অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ভালো শুরু করল ভারত। ক্রিজে স্মৃতি মান্ধানা-শেফালি ভার্মার বিধ্বংসী জুটি। ২ ওভার শেষে ভারতের স্কোর ১১/০ রান। স্মৃতি ৪ বলে ৬ করে খেলছেন, শেফালি বর্মা ৮ বলে ৫ রান করে খেলছেন। কেরিয়ারের ১৫০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলছেন হরমনপ্রীত। ভারতীয় ক্রিকেটারদের মধ্য়ে পুরুষ ও মহিলা উভয় দিক থেকেই রেকর্ড।

এদিন টস জিতে হরমনপ্রীত বলেন, ‘আমরা প্রথমে ব্যাট করব। পিচটাকে দেখে হার্ড এবং ড্রাই মনে হচ্ছে। আমরা অনেকেই রান পাইনি, আমাদের নিজেদের প্রকাশ করতে হবে। রাধার জায়গায় পারফর্ম করবেন দেবিকা। এটা (১৫০টি টি-টোয়েন্টি খেলা) মানে অনেক, আমি আমার সতীর্থদের কাছ থেকে একটি আবেগপূর্ণ বার্তা পেয়েছি। বিসিসিআই এবং আইসিসিকে ধন্যবাদ, আমরা এতগুলো ম্যাচ খেলতে পেরেছি।’

ভারতের একাদশ-স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, জেমাইমা রডরিগজ, হরমনপ্রীত কৌর, রিচা ঘোষ, দীপ্তি শর্মা, দেবিকা বৈদ্য, পূজা বস্ত্রকার, শিখা পান্ডে, রাজেশ্বরী গায়কোয়াড়, রেণুকা সিং ঠাকুর।

আয়ার্ল্যান্ড একাদশ-অ্যামি হান্টার, গাবি লুইস, অর্লা প্রেন্ডারগাস্ট, লরা ডেলানি, আইমার রিচার্ডসন, লুই লিটল, মেরি ওয়ালড্রন, লিয়া পল, জর্জিনা ডেম্পসি, কারা মারে, অর্লিন কেলি।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top