News Flash

  • Home
  • দেশ
  • মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আরবিআই : নির্মলা সীতারমন
Image

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আরবিআই : নির্মলা সীতারমন

জয়পুর, ২০ ফেব্রুয়ারি (হি.স.): প্রত্যাশিত সীমার মধ্যেই মুদ্রাস্ফীতি পরিচালনা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সোমবার জয়পুরে কেন্দ্রীয় বাজেট পরবর্তী আলোচনা সভায় যোগ দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বিভিন্ন অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, স্টার্ট আপ এবং ব্যাঙ্কিং সংস্থার প্রতিনিধি-সহ অংশীদারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এই আলোচনা সভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, উদীয়মান বাজারে প্রতিটি দেশের জন্য পরিস্থিতি অনন্য। তিনি বলেন, আরবিআই ভারতীয় অর্থনীতির ওপর নজর রাখছে এবং যখনই প্রয়োজন হবে তখন পদক্ষেপ নেবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, সরকার ডাল ও তেল বীজের দাম নিয়ন্ত্রণে রাখতে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। এর আগে মুম্বই, হায়দরাবাদ ও ভুবনেশ্বরে বাজেট-পরবর্তী আলোচনা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top