News Flash

Image

বিজাপুরে হেড কনস্টেবলকে হত্যা করল নকশালরা

দান্তেওয়ারা, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : ছত্তিশগড়ের বিজাপুর জেলার ভৈরামগড় থানার অন্তর্গত কাদেমারকা গ্রামে হেড কনস্টেবল পান্নিরাম বাট্টিকে হত্যা করল নকশালরা। ভাইয়ের বিয়েতে যোগ দিতে চার দিনের ছুটি নিয়েছিলেন তিনি।

পান্নিরাম বাট্টি দান্তেওয়াড়া পুলিশ লাইনে হেড কনস্টেবল পদে ছিলেন। তিনি গিদাম থানার অন্তর্গত গুমালনার গ্রামের বাসিন্দা ছিলেন। সোমবার ভোর ৩টার দিকে নকশালরা তাঁকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।
দান্তেওয়াড়ার এসপি সিদ্ধার্থ তিওয়ারি বলেন, জওয়ান পান্নিরাম বাট্টি ছুটিতে নিজের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে তিনি তার ভাইয়ের বিয়েতে যোগ দিতে কাদেমার্কা গ্রামে যান। যেখানে নকশালরা অতর্কিত হামলা চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে।

প্রসঙ্গত, দান্তেওয়াড়া, বিজাপুর, সুকমা, নারায়ণপুরের মতো নকশাল প্রভাবিত জেলাগুলিতে জওয়ানদের কোনও তথ্য ছাড়া বাড়ি বা অন্য কোনও জায়গায় না যাওয়ার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। পান্নিরাম বাট্টি বিশাখাপত্তনম থেকে প্রশিক্ষণ থেকে ফিরে আসার পরে এই নিয়মগুলি অনুসরণ না করে এবং কোনও নোটিশ ছাড়াই তার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য চার দিনের জন্য ছুটিতে যান।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top