News Flash

  • Home
  • দেশ
  • মেঘালয় : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ইউডিপি প্রার্থী এইচডিআর লিংডোহের নির্বাচনী প্রক্রিয়া স্থগিত সহিয়ং বিধানসভা কেন্দ্রে
Image

মেঘালয় : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ইউডিপি প্রার্থী এইচডিআর লিংডোহের নির্বাচনী প্রক্রিয়া স্থগিত সহিয়ং বিধানসভা কেন্দ্রে

শিলং, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : ভোট উৎসবের মধ্যেই মেঘালয়ে বিষাদের ছায়া নেমেছে। রাজ্যের প্রাক্তন গৃহমন্ত্রী তথা সহিয়ং বিধানসভা কেন্দ্রের ইউডিপি প্রার্থী এইচডিআর লিংডোহের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকাল চারটায় দলীয় বৈঠক চলাকালীন তিনি হৃদরোগে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে তাঁকে শিলঙের বেসরকারি বেথানি হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু, চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হয়েছেন তিনি।
তিনি ডা. মুকুল সাংমার নেতৃত্বাধীন কংগ্রেস পরিচালিত সরকারে গৃহমন্ত্রীর দায়িত্বে ছিলেন মাহে নামে সর্বজন–পরিচিত এইচডিআর লিংডোহ। হিল স্টেট পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে তিনি ১৯৮৮ সালে সহিয়ং বিধানসভা কেন্দ্র থেকে প্রথম নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৮ সাল পর্যন্ত তিনি টানা ওই বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। ১৯৯৮ সালের বিধানসভা নির্বাচনে তিনি ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (ইউডিপি)-র আরএ লিংডোহের কাছে হেরেছিলেন। তবে ১৯৯৯ সালে তিনি সোহিয়ং-নংস্পুং নির্বাচনী এলাকা থেকে কংগ্রেসের টিকিটে এমডিসি হিসাবে নিৰ্বাচিত হয়েছিলেন।
পরবর্তীতে ২০০৩ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে ইউডিপি-র আরএ লিংডোহের হাত থেকে সোহিয়ং আসনটি পুনরুদ্ধার করেন সকলের পরিচিত মাহে।
তাঁর মৃত্যুতে মেঘালয়ের রাজনৈতিক পরিমণ্ডলে গভীর বিষাদের ছায়া নেমে এসেছে। মেঘালয়ের মুখ্য নির্বাচনী আধিকারিক ফ্রেডরিক খারকুংগর জানিয়েছেন, এইচডিআর লিংডহের মৃত্যুতে সহিয়ং বিধানসভা কেন্দ্রে আপাতত নির্বাচনী প্রক্রিয়া স্থগিত থাকবে।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top