News Flash

  • Home
  • খেলা
  • ক্রিকেট সংস্থার উদ্যোগে ‌আম্পায়ার ম্যাচ রেফারিদের কর্মশালা অনুষ্ঠিত
Image

ক্রিকেট সংস্থার উদ্যোগে ‌আম্পায়ার ম্যাচ রেফারিদের কর্মশালা অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারি।। অনুষ্ঠিত হলো একদিনের বিশেষ কর্মশালা। আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের নিয়ে। রাজ্য ক্রিকেট সংস্থার উদ্যোগে। এম বি বি স্টেডিয়ামের ক্লাব হাউজে। রাজ্যের আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের বিশেষ ওই কর্মশালায় হাতে কলমে প্রশিক্ষণ দেন বি সি সি আইয়ের ম্যাচ রেফারি রাজীব দেববর্মা। সকালে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ক্রিকেট সংস্থার সহসভাপতি তিমির চন্দ এবং সচিব তাপস ঘোষ। ২৩ ফেব্রুয়ারি থেকে রাজ্য ক্রিকেট সংস্থার উদ্যোগে শুরু হতে যাচ্ছে ৬ দলীয় বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেট। ওই আসরকে সামনে রেখেই ওই কর্মশালার উদ্যোগ। প্রাক্তন জুনিয়র জাতীয় নির্বাচক তথা বর্তমানে বি সি সি আইয়ের ম্যাচ রেফারি রাজীব দেববর্মা অত্যন্ত দক্ষতার সঙ্গেই এদিন কর্মশালাটি পরিচালনা করেন। রাজ্যের আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের নতুন নিয়ম নিয়েই বুঝিয়ে দেন। এতে অনেকটাই উপকৃত হয়েছেন স্থানীয় আম্পায়ার এবং ম্যাচ রেফারিরা বলে অনুমান করা হচ্ছে। আগামীদিনেও এমন কর্মশালার আয়োজন করা হবে বলে রাজ্য ক্রিকেট সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top