নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফব্রুয়ারী৷৷ শনিবার রাতে পূর্ব থানার পুলিশ এবং সদর এস ডি পি ও অজয় কুমার দাস রুটিন পেট্রোলিং চলাকালীন সময়ে দুই নেশাকারীকে ইতস্তত ভাবে ঘোরাফেরা করতে দেখতে পান লালমাটিয়া এলাকায়৷ তাদের আটক করে পুলিশ৷ তল্লাশি চালিয়ে দুই জনের কাছ থেকে উদ্ধার হয় ১৩.৩৭ গ্রাম হেরোইনের প্যাকেট৷ আটক দুই নেশাকারবারীর নাম পিন্টু মিয়া, বাড়ি প্রতাপগড় ষ্টীল ব্রিজ সংলগ্ণ এলাকায় এবং সোহাগ মিয়া, বাড়ি রামঠাকুর সংঘ এলাকায়৷ আটক হেরোয়িনের বাজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা বলে জানান সদর এস ডি পি ও৷ তিনি আরো জানান এই অভিযান চলাকালীন সময়ে তাদের সঙ্গে থাকা বেশ কিছু ব্যক্তি পুলিশের উপর আক্রমণের চেষ্টা করে৷ কিন্তু শেষ পর্যন্ত তারা পালিয়ে যেতে সক্ষম হয়৷ এদিকে পিন্টু মিয়া নেশা সেবন করে৷ আর তাই সময়মত নেশা সেবন করতে না পারায় অসুস্থ হয়ে পড়ে৷ বর্তমানে জিবিতে চিকিৎসাধীন৷ আটক অপর যুবক সোহাগ মিয়াকে রবিবার আদালতে সোপর্দ করা হবে৷ এদিকে এদিন পুরাতন মোটরস্ট্যান্ড এলাকায় সদর এস ডি পি ও-র নেতৃত্বে অভিযান চালানো হয়৷

রাজধানীতে ব্রাউন সুগার সহ আটক দুই
Tags:
Releated Posts
আয়ুষ মন্ত্রকের উদ্যোগে অনলাইন যোগা সেশনে অংশ নেওয়ার আহ্বান
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: আন্তর্জাতিক যোগা দিবসের অঙ্গ হিসেবে আয়ুষ মন্ত্রক হাবিল্ড হেলথটেক প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় গ্রিনিস…
গ্যাস সংকটের অজুহাতে তিন দিন বন্ধ মিড-ডে মিলের রান্না
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: অমরপুর মহকুমার নতুনবাজার বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গত তিন দিন ধরে মিড-ডে মিল প্রকল্পের…
কিউবার উপর মার্কিন অবরোধের প্রতিবাদে সাব্রুমে সিপিআই(এম)-এর মিছিল ও পথসভা
নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১১ জুন : কিউবার উপর মার্কিন সাম্রাজ্যবাদের দীর্ঘদিনের অর্থনৈতিক অবরোধ ও আগ্রাসনের প্রতিবাদে বৃহস্পতিবার সাব্রুম…
গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার ও স্নানাগারের বেহাল দশা, চরম দুর্ভোগে রোগী ও পরিজনরা
নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১১ জুন: ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার, প্রস্রাবাগার ও স্নানাগারের বেহাল অবস্থাকে কেন্দ্র করে…


















