News Flash

  • Home
  • খেলা
  • উদয়পুরে প্রদর্শনী প্রীতি ক্রিকেটে আরসিসি জয়ী
Image

উদয়পুরে প্রদর্শনী প্রীতি ক্রিকেটে আরসিসি জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারি।। প্রদর্শনী প্রীতি ক্রিকেটে জয়ও পেয়েছে। সংবর্ধিতও হয়েছে সদরের সেরা ক্রিকেটাররা। রবিবার কে বি আই মাঠে। এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধিত করা হলো সদ্য অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে সদর মহকুমার সেরা এন এস আর সি সি-‌র ক্রিকেটারদের। কে বি আই কোচিং সেন্টারের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন সেন্টারের পক্ষ থেকে শিব শঙ্কর দেবনাথ, ক্রিকেটারদের অভিভাবকরা এবং মহকুমার কোচ সুবল চৌধুরি। সংবর্ধনা পেয়ে আপ্লুত ক্রিকেটাররাও। এদিকে সংবর্ধনা অনুষ্ঠানের আগে হয় প্রীতি ক্রিকেট ম্যাচ। অনূর্ধ্ব-‌১৫ দলের প্রীতি ম্যাচ হলেও এন এস আর সি সি দুজন অনূর্ধ্ব-‌১৬ দলের ক্রিকেটারকে খেলায় ম্যাচে। এখানেই দুদলের মধ্যে পার্থক্য গড়ে যায়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলো রাজ্য দলের অধিনায়ক দীপঙ্কর ভাটনাগর। তারপরও দুর্দান্ত লড়াই করে কে বি আইয়ের ক্রিকেটাররা। ম্যাচে ৩ উইকেটে জয় পায় এন এস আর সি সি। সকালে টসে জয়লাভ করে কে বি আইয়ের গড়া ১৪৯ রানের জবাবে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় এন এস আর সি সি। প্রথমে ব্যাট নিয়ে কে বি আই ১৪৯ রান করে। দলের পক্ষে ইরফান আহমেদ সরকার ৩৯ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০, শ্রীমন দেবনাথ ৫৬ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩৩,আফতাব চৌধুরি ২৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ রান করে। আর সি সি-‌র পক্ষে অগ্রত শীল (‌৩/‌১৪), শঙ্খনীল সেনগুপ্ত (‌২/‌২২)‌ এবং আংশ ভাটনাগর (‌২/‌৩০) সফল বোলার। জবাবে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় এন এস আর সি সি। ১০৩ রানে ৭ উইকেটের পতনের পর আর সি সি‌-‌র হয়ে রুখে দাড়ায় দলের পক্ষে দীপঙ্কর ভাটনাগর এবং গৌরবরাজ সাহা। শেষ পর্যন্ত ওই দুজন অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। দীপঙ্কর ১২ বল খেলে ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ রানে এবং গৌরবরাজ ৪৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ওর সাহায্যে ১৬ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দলের পক্ষে অনুরাগ দাস ‌৪০ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩১ এবং শঙ্খনীল সেনগুপ্ত ৫১ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ২৫ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৯ রান। কে বি আইয়ের পক্ষে সুপ্রতীম দেবনাথ (‌২/‌১৮) এবং আফতাব চৌধুরি (‌২/‌৪২) সফল বোলার।‌‌

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top