News Flash

  • Home
  • প্রধান খবর
  • তীর এবং ধনুকের মালিকানা পেতে দুই হাজার কোটিতে রফা: সঞ্জয় রাউত
Image

তীর এবং ধনুকের মালিকানা পেতে দুই হাজার কোটিতে রফা: সঞ্জয় রাউত

মুম্বই, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : তীর-ধনুক নির্বাচনী চিহ্নের মালিকানা পেতে দুই হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। এমনই চাঞ্চল্যকর দাবি সঞ্জয় রাউতের। রবিবার নিজের টুইটার হ্যান্ডেলে তিনি এমনই বিস্ফোরক কথা বলেছেন। সেই সঙ্গে জানিয়েছেন, এটা তাঁর মুখের কথা নয়। এই দুই হাজার কোটি টাকা লেনদেন কাদের মধ্যে হয়েছে, তার সব প্রমাণ তাঁর কাছে রয়েছে।

এদিন রাউত বলেন, একনাথ শিন্দে শিবিরের এক নেতাই তাঁকে এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। সেই সঙ্গে তুলে দিয়েছেন এই লেনদেন সংক্রান্ত নথি। নিজের টুইটার হ্যান্ডেলে সঞ্জয় রাউতের টুইট আমি বিশ্বাসযোগ্য সূত্রে খবর পেয়েছি শিবসেনা নাম ও প্রতীক পাওয়ার জন্য দুই হাজার কোটির একটি ডিল হয়েছে। এটা প্রাথমিক তথ্য এবং তথ্য একেবারে খাঁটি। আগামীদিনে আরও বিস্ফোরক তথ্য পেশ করব। ভারতের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম কোনও একটি দলে প্রতীক ও নাম পেতে এই বিশাল পরিমাণ টাকা ঘুষ দিয়েছে। নির্বাচন কমিশনকেও কটাক্ষ করে বলছেন, কমিশন তীর-ধনুক প্রতীক শিন্দে শিবিরকে দেওয়ার মধ্য দিয়ে ডিল করেছেন। কমিশনের এই সিদ্ধান্ত একেবারেই রাজনৈতিক নয়। টাকা পেয়েছেন। তাই প্রাপ্তি স্বীকার করতে বালাসাহেব ঠাকরের তীর-ধনুক প্রতীক শিন্দে শিবিরের হাতে তুলে দিয়েছেন।

Releated Posts

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top