News Flash

  • Home
  • খেলা
  • অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারাল ভারত, সিরিজে এগোল ২-০
Image

অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারাল ভারত, সিরিজে এগোল ২-০

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট ম্যাচে তৃতীয় দিনেই অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে চার ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে অপ্রতিরোধ্য লিড নিল ভারত। অথচ গতকাল খেলা শেষে কী চাপেই ছিল ভারত! শনিবার দ্বিতীয় দিনের শেষে ৬১ রানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। উইকেট পড়েছিল মাত্র একটা। বিশেষজ্ঞেরা মনে বলছিলেন, ২০০-২৫০ রানের লিড হলেই সমস্যায় পড়ে যাবে ভারত। কিন্তু সেই সুযোগটাই দেননি রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন।

জাদেজা একাই নিলেন সাত উইকেট, বাকি তিনটে অশ্বিন। অক্ষর প্যাটেল মাত্র ১ ওভার পেয়েছেন। প্রথম ইনিংসেও উইকেট পাননি। কিন্তু এই ম্যাচ জেতার অন্যতম কাণ্ডারি তিনিই। প্রথম ইনিংসে ১৩৯ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। মনে হচ্ছিল, অন্তত ১০০ রানে এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া। সে সময় অশ্বিনকে সঙ্গী করে ১১৪ রানের পার্টনারশিপ গড়েন অক্ষর। অশ্বিন ৩৭ রানে আউট হয়ে গেলেও অক্ষর করেন ৭৪। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার ২৬৩ রানের জবাবে ২৬২ করে ভারত। এখানেই খেলা ঘুরে যায়।
এরপর ঘূর্ণি পিচে অস্ট্রেলিয়ার ১০টা উইকেট তোলা ছিল স্পিনারদের কাজ। আর সে কাজ তাঁরা যথাযথ করেছেন। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের তাসের ঘরের মতো ভেঙে পড়ার আর এক কারণ উদ্ভট শট সিলেকশন। চারজন ব্যাটার অযথা সুইপ করতে গিয়ে উইকেট উপহার দিলেন। পিচে বল পড়ে নিচু হয়ে যাচ্ছে, এই অবস্থায় সুইপ করতে যাওয়া আত্মহত্যার শামিল। এমনকী স্টিভ স্মিথের মতো ব্যাটারও অশ্বিনের বলে সুইপ করতে গিয়ে এলবিডব্লু হন। সিরিজে ভারত ২-০ এগিয়ে থাকল।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top