News Flash

Image

গৃহবধূকে ধর্ষণ, থানায় অভিযোগ দায়ের

নরেন্দ্রপুর, ১৮ ফেব্রুয়ারি (হি. স.) : এক গৃহবধুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ফাঁকা জায়গায় ধর্ষন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার রাজপুর সোনারপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে। নির্যাতিতা গড়িয়া ষ্টেশন এলাকায় ভাড়ায় থাকেন। তিনি একটি আয়া সেন্টারে কাজ করেন। অভিযুক্ত যুবক কাজ আছে বলে তাকে বাড়ি থেকে ডাকাডাকি করেন। নীচে নামলে তার মুখে হাত চাপা দিয়ে তাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয়। খুব সকালে এই ঘটনা ঘটে। এমনিতেই সকালবেলা রাস্তাঘাট ফাঁকাছিল তার উপর কুয়াশার কারণে কেউ বিষয়টি কেউ বুঝতে পারেনি।

এই ঘটনায় এদিন সকালেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। খবর পেয়েই অভিযুক্তকে গড়িয়া ষ্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় নির্যাতিতাকে ধর্ষণ ও হুমকি দেওয়ার অভিযোগে ৩৭৬ ও ৫০৬ ধায়ায় মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তকে এদিন বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে এদিন আদালত ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top