News Flash

Image

শপথ নিলেন মেঘালয়ের নবাগত রাজ্যপাল ফাগু চৌহান

শিলং, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : মেঘালয়ের রাজ্যপাল পদে শপথ নিলেন ফাগু চৌহান। আজ শনিবার বিকাল পাঁচটায় শিলঙে অবস্থিত রাজভবনে অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন মেঘালয় উচ্চ আদালতের বিচারপতি ওয়ানলুরা ডিয়েংডোহ।

নবাগত রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা সহ তাঁর মন্ত্রিসভার কয়েকজন সদস্য এবং রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত মেঘালয়ের নতুন রাজ্যপাল ফাগু চৌহান ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) বিডি মিশ্রের স্থলাভিসিক্ত হয়েছেন। গত বছর ২০২২ সালের ৪ অক্টোবর অরুণাচল প্রদেশের রাজ্যপাল বিডি মিশ্ৰ অতিরিক্ত দায়িত্ব নিয়ে মেঘালয়ে এসে শপথ নিয়েছিলেন। এদিকে, গত ১২ ফেব্ৰুয়ারি বিহারের রাজ্যপাল ফাগু চৌহানকে মেঘালয়ের রাজ্যপাল হিসেবে নিয়োগ করেছিলেন রাষ্ট্রপতি দ্ৰৌপদী মুৰ্মু।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top