News Flash

  • Home
  • প্রধান খবর
  • পঞ্জাবের ইন্দো-পাক সীমান্ত থেকে ২০ প্যাকেট হেরোইন সহ গোলাবারুদ উদ্ধার বিএসএফ-র
Image

পঞ্জাবের ইন্দো-পাক সীমান্ত থেকে ২০ প্যাকেট হেরোইন সহ গোলাবারুদ উদ্ধার বিএসএফ-র

গুরুদাসপুর (পঞ্জাব), ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) জওয়ানরা হেরোইন বলে সন্দেহ করা ২০ প্যাকেট মাদক, ১২-ফুট লম্বা পিভিসি পাইপের একটি টুকরো, দুটি পিস্তল, একটি চাইনিজ মেক এবং ছয়টি ম্যাগাজিন উদ্ধার করেছে।

শনিবার বিএসএফ জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, সকাল সাড়ে ৫টার দিকে গুরুদাসপুর জেলার খাসাওয়ালি গ্রামের কাছে সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছে চোরাকারবারিদের কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়। তিনি বলেন, বিওপি সেক্টর গুরুদাসপুর-এ নিযুক্ত সতর্ক বিএসএফ জওয়ানরা চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা জওয়ানদের উপর গুলি চালায়। এর পর বিএসএফ জওয়ানরা পাল্টা গুলি চালায় চোরাকারবারিদের। তবে ঘন কুয়াশা ও দৃশ্যমানতার সুযোগ নিয়ে চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। তিনি বলেন, পুরো এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাকে অবহিত করা হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানের সময়, জওয়ানরা হলুদ টেপ দিয়ে মোড়ানো ২০ টি প্যাকেট উদ্ধার করেছে। বিএসএফ আধিকারিকরা সন্দেহ করছেন যে পদার্থটি হেরোইন হিসাবে পাচার হয়েছিল।

Releated Posts

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026

রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে পুনর্গঠিত এসআইটি, সুপ্রিম কোর্টকে জানাল উত্তরপ্রদেশ সরকার

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে জমা পড়া অনুদান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায়…

ByByNews Desk Jul 27, 2026

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top