News Flash

  • Home
  • প্রধান খবর
  • ডক্টর হেডগেওয়ারের সমাধি পরিদর্শন করলেন অমিত শাহ
Image

ডক্টর হেডগেওয়ারের সমাধি পরিদর্শন করলেন অমিত শাহ

নাগপুর, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : মহারাষ্ট্র সফরে শনিবার নাগপুরে রেশমবাগে ডঃ হেডগেওয়ার স্মৃতি মন্দির এবং ডঃ হেডগেওয়ার ও গোলওয়ালকর গুরুজির সমাধি পরিদর্শন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুদিনের মহারাষ্ট্র সফরে। এর আগে শুক্রবার রাতে অসমের গুয়াহাটি থেকে নাগপুরে পৌঁছান তিনি। শুক্রবার রাতে স্থানীয় ফুটতলা তালে আয়োজিত মিউজিক্যাল-লাইট-ফোয়ান্টেন-শো উপভোগ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।
শনিবার সকালে দীক্ষা ভূমিতে পৌঁছান অমিত শাহ। এর পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রেশমবাগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অফিসে পৌঁছান। এখানে তিনি সরসঙ্ঘচালক ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার এবং দ্বিতীয় সরসঙ্ঘচালক মাধব সদাশিব গোলওয়ালকরের (শ্রী গুরুজী) সমাধিতে ফুল দিয়ে প্রণাম করেন।

উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস, মহানগর ইউনিয়ন নেতা রাজেশ লোয়া, শ্রীধর গাদগে, বিজেপির রাজ্য প্রধান চন্দ্রশেখর বাওয়ানকুলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রেশমবাগে পৌঁছে অমিত শাহকে ডঃ হেডগেওয়ার স্মৃতি মন্দিরের পক্ষ থেকে একটি স্মারক উপহার দেওয়া হয়। ডাঃ হেডগেওয়ারের সমাধি পরিদর্শনের পর অমিত শাহ একটি বেসরকারি প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে যোগ দেন।

Releated Posts

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026

রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে পুনর্গঠিত এসআইটি, সুপ্রিম কোর্টকে জানাল উত্তরপ্রদেশ সরকার

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে জমা পড়া অনুদান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায়…

ByByNews Desk Jul 27, 2026

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top