News Flash

  • Home
  • বিদেশ
  • ভবিষ্যতে হিন্দির মহাকুম্ভ হয়ে উঠবে বিশ্ব ‘হিন্দি’ সম্মেলন : এস জয়শঙ্কর
Image

ভবিষ্যতে হিন্দির মহাকুম্ভ হয়ে উঠবে বিশ্ব ‘হিন্দি’ সম্মেলন : এস জয়শঙ্কর

নাদি (ফিজি), ১৭ ফেব্রুয়ারি (হি.স.): ভবিষ্যতে হিন্দির মহাকুম্ভ হয়ে উঠবে বিশ্ব ‘হিন্দি’ সম্মেলন। এই মন্তব্য করলেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। একইসঙ্গে তিনি জানিয়েছেন, হিন্দি ভাষাকে বিশ্বভাষা করার পবিত্র সংকল্পে নিযুক্ত হিন্দি প্রেমীদের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ প্রদান করবে বিশ্ব হিন্দি সম্মেলন। শুক্রবার ফিজি-র নাদিতে আয়োজিত তিন দিনব্যাপী দ্বাদশ বিশ্ব হিন্দি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, হিন্দিকে বিশ্বভাষা করার লক্ষ্য অর্জনের জন্য সমস্ত হিন্দি প্রেমিকদের একসঙ্গে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, ৩০টিরও বেশি দেশের এক হাজারেরও বেশি পণ্ডিত ও সাহিত্যিক এই সম্মেলনে অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে ফিজির উপ-প্রধানমন্ত্রী বিমান প্রসাদও উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে দেশ-বিদেশে হিন্দির প্রচার, প্রসার ও উন্নয়নে কাজ করা ২৫ জন পণ্ডিত ও সংস্থাকেও সম্মানিত করা হয়। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, “আমাদের উচিত একবার ভারতে এবং একবার বিদেশে এই সম্মেলনের আয়োজন করা, যাতে সমস্ত হিন্দি প্রেমিক এবং যারা হিন্দি ভাষা প্রচার করতে চায় তারা একটি সুযোগ পায়। আমাদের লক্ষ্য হিন্দিকে কীভাবে একটি বিশ্বব্যাপী ভাষা করা যায়।” এস জয়শঙ্কর আরও বলেছেন, আমাদের কাছে অনেক প্রশ্ন এসেছে, যে সামনের পথ কী হবে? আমি মনে করি সকলের প্রত্যাশায় এই সম্মেলন উয়ে উঠবে হিন্দির একটি ‘মহাকুম্ভ’, যেখানে সারা বিশ্বের মানুষ আসবেন।

Releated Posts

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top