News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানিসাগরে দুই নিরাপত্তা কর্মীর মাথা ফাটিয়ে রক্তাক্ত
Image

পানিসাগরে দুই নিরাপত্তা কর্মীর মাথা ফাটিয়ে রক্তাক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী৷৷ অগ্ণিগর্ভ পানিসাগর অগ্ণিপাশা বালকমনি সুকল এলাকা৷আধাসামরিক বাহিনী ও মথা সমর্থকদের খণ্ডযুদ্ধ রক্তাক্ত ২ জওয়ান৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মোহকুমার পানিসাগর অগ্ণিপ পাশা বালক মনি সুকল মডেল ভোট  কেন্দ্রের  বাইরে তিপরা মথা সমর্থকদের হামলায় দুই নিরাপত্তা কর্মী ও গুরুত্ব ভাবে আহত হয়েছে৷ আহত দুজনেই আসাম পুলিশ৷ তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷ খবর পেয়ে পানিসাগর থানার পুলিশ ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ভোট গ্রহণ বিলম্বিত হওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়৷ তিপরা মথা কর্মীর সমর্থকরা সেখানে ভিড় জমাতে শুরু করে৷ ইভিএম মেশিন গুলি ভোট কেন্দ্র থেকে রেকর্ডিং অফিসারের অফিসে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয় বলে অভিযোগ৷ তখন বাধ্য হয়ে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা মৃত লাঠিচার্জ করে৷ তাতে ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা চালানো হয় বলে জানা গেছে৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top