News Flash

  • Home
  • দিনের খবর
  • আদানি ইস্যুতে মোদী সরকারকে বিঁধলেন নীতীশ, বললেন সম্ভবত অভ্যন্তরীণ বিষয় এটি
Image

আদানি ইস্যুতে মোদী সরকারকে বিঁধলেন নীতীশ, বললেন সম্ভবত অভ্যন্তরীণ বিষয় এটি

পাটনা, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): আদানি ইস্যুতে সংসদে বহুবার আলোচনার দাবি জানিয়েছেন কংগ্রেস-সহ বিরোধীরা। কিন্তু, এই ইস্যুতে আলোচনা না হওয়ায় উত্তাল হয়েছে গণতন্ত্রের পীঠস্থান সংসদ। এবার আদানি ইস্যুতে কেন্দ্রীয় সড়করকে বিঁধলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ কুমার বলেছেন, সংসদে যে কোনও ইস্যুতে কথা বলার অধিকার রয়েছে প্রতিটি সদস্য ও দলের। আমরা যখন সংসদে ছিলাম, তখন আমাদের কথাও শোনা হয়েছিল। এমনকি আমরা যখন সরকারের ছিলাম, তখন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীও বিরোধীদের কথা শুনতেন। যদি আপনারা আলোচনা প্রত্যাখ্যান করেন, তার মানে অবশ্যই এটি অভ্যন্তরীণ বিষয়।

বিবিসি-র দফতরে আয়কর বিভাগের সমীক্ষা প্রসঙ্গে নীতীশ বলেছেন, কেউ তাঁদের বিরুদ্ধে কথা বললেই পরিণতি ভোগ করতে হবে। যারা আমাদের বিরুদ্ধে কথা বলতে অথবা লিখতে চায়, তাঁরা লিখতেই পারে। সর্বশেষ সিদ্ধান্ত নেবে জনগণ। ”হিন্দু রাষ্ট্র” ইস্যুতেও মন্তব্য করেছেন নীতীশ। তাঁর কথায়, বিভিন্ন ধর্মের মানুষ এখানে বসবাস করেন, যদি কেউ ভারতকে এমনটা (হিন্দু রাষ্ট্র) করতে চায়, তাহলে সে দেশকে ধ্বংস করতে চায়। আমরা গান্ধীজির পথ অনুসরণ করছি।

Releated Posts

রাজস্থানে জরাজীর্ণ স্কুল নিয়ে সিজেপি-গ্রামবাসীর সংঘর্ষ, রাজনৈতিক বিতর্ক তুঙ্গে

জয়পুর, ২২ আগস্ট (আইএএনএস): রাজস্থানের একটি গ্রামের সরকারি স্কুলের বেহাল দশা নিয়ে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র কর্মী ও…

ByByNews Desk Aug 22, 2026

ইথানল মিশ্রণের সিদ্ধান্তে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত, চিনির সরবরাহে প্রভাব: অশোক গেহলট

জয়পুর, ২২ আগস্ট (আইএএনএস): পেট্রলের সঙ্গে বিপুল পরিমাণ ইথানল মেশানোর সিদ্ধান্ত নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করলেন রাজস্থানের…

ByByNews Desk Aug 22, 2026

‘আমার হাত পরিষ্কার’: মেয়ে ভীণার মামলায় ইডির অভিযোগের জবাব পিনারাই বিজয়নের

ত্রিশূর, ২২ আগস্ট (আইএএনএস): মেয়ে ভীণা বিজয়নকে ঘিরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাওয়ালা লেনদেনের অভিযোগের তীব্র জবাব দিলেন কেরালার…

ByByNews Desk Aug 22, 2026

ঝাড়খণ্ডের রামগড়ে কারখানায় বিস্ফোরণ, মৃত ৩ ইঞ্জিনিয়ার

রামগড়, ২২ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের রামগড় জেলার বারকাকানা থানার অন্তর্গত হেহল এলাকায় মা ছিন্নমস্তিকা সিমেন্ট অ্যান্ড ইস্পাত কারখানার…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top