News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনিয়ায় ৫০ বোতল কফসিরাপ উদ্ধার, পুলিশের ধাওয়ার মুখে মোটরবাইক ফেলে পালাল চালক
Image

বিলোনিয়ায় ৫০ বোতল কফসিরাপ উদ্ধার, পুলিশের ধাওয়ার মুখে মোটরবাইক ফেলে পালাল চালক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২২ আগস্ট: যানবাহন চলাচল সংক্রান্ত মোবাইল ডিউটি চলাকালীন পুলিশের ধাওয়ায় মোটরবাইক ফেলে পালিয়ে গেল এক চালক। পরে ওই মোটরবাইক ও একটি ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল কোডিনভিত্তিক কাশির সিরাপ উদ্ধার করেছে পিআর বাড়ি থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, শনিবার দুপুর ৩টা নাগাদ পিআর বাড়ি থানার ওসি সেলফ এসআই রতন রবি দাস, এসআই রূপসধন জামাতিয়া-সহ পুলিশকর্মীরা সিদ্ধিনগর এলাকায় মোবাইল ডিউটিতে ছিলেন। সেই সময় পুলিশের গাড়ি দেখে একটি লাল রঙের অ্যাচিভার মোটরসাইকেল (টিআর০৩ই-৫৫২৩) দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পুলিশ ওই মোটরসাইকেলটির পিছু নেয়। বেশ কিছুক্ষণ ধাওয়া করার পর চালক রাস্তার পাশে মোটরসাইকেলটি এবং একটি পিঠো ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ব্যাগ ও মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে দুটি কার্টন উদ্ধার করে।

পুলিশের দাবি, ওই কার্টনগুলির ভিতরে মোট ৫০টি কোডিনভিত্তিক এসকাফ কাশির সিরাপের বোতল পাওয়া যায়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে সিরাপ ছিল। সমস্ত আইনি প্রক্রিয়া মেনে উদ্ধার হওয়া সামগ্রী ও মোটরসাইকেলটি জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরবাইকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তাকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনায় পিআর বাড়ি থানায় মামলা নম্বর ৩৩/২০২৫-এ মাদকদ্রব্য ও সাইকোট্রপিক পদার্থ সংক্রান্ত আইনের ২১(সি), ২৫ ও ২৯ ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। উদ্ধার হওয়া কাশির সিরাপ কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি পলাতক চালকের সন্ধানেও তল্লাশি চালানো হচ্ছে।

Releated Posts

আঠারোমুড়ার জঙ্গল ছেড়ে লোকালয়ে দাঁতাল হাতি, আতঙ্কে ডিএম কলোনি-মহারানীপুর-নেতাজিনগর

আগরতলা, ৬ অক্টোবর: পাহাড়ি জঙ্গল ও গ্রামীণ জনপদ পেরিয়ে ফের লোকালয়ের দিকে চলে এল বন্য দাঁতাল হাতি। মঙ্গলবার…

ByByReshmi Debnath Oct 6, 2026

দুর্গাপূজায় আগরতলার রেজিস্টারভুক্ত ক্লাবগুলির ৫ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ বিল দেবে পুর নিগম

আগরতলা, ৬ অক্টোবর: আগরতলা শহরের রেজিস্টারভুক্ত দুর্গাপূজা উদ্যোক্তাদের জন্য বড় সিদ্ধান্ত নিল আগরতলা পুর নিগম। আসন্ন দুর্গাপূজাকে সামনে…

ByByReshmi Debnath Oct 6, 2026

তিপ্রামথা ৩৪২৮টি, বিজেপি ৮৫৯টি, নির্দল ১৭৩টি, সিপিআই(এম) ৮৭টি, আইপিএফটি ৩৩টি, আইএনসি ১৪টি আসনে জয়ী: কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের অন্তর্গত ভিলেজ কমিটির নির্বাচনের ভোট গণনা গতকাল…

ByByReshmi Debnath Oct 6, 2026

টেপানিয়ায় ৬০ আসনের সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ স্থাপনে অনুমোদন

আগরতলা, ৬ অক্টোবর: গোমতী জেলার টেপানিয়ায় ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমোদন দিয়েছে ন্যাশনাল কমিশন…

ByByTaniya Chakraborty Oct 6, 2026
Scroll to Top