News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে রাতভর সন্ত্রাস, আতঙ্কে জঙ্গলে রাত কাটিয়েছে বহু পরিবার
Image

বিশালগড়ে রাতভর সন্ত্রাস, আতঙ্কে জঙ্গলে রাত কাটিয়েছে বহু পরিবার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী৷৷ ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর বিশালগড় মহকুমার বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাপক রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা ঘটেছে৷ তাতে বেশ কয়েকজন অল্পবিস্তার আহত হয়েছেন৷ আতঙ্কে বহু পরিবারের মানুষ জঙ্গলে রাত কাটিয়েছেন৷ বিশালগড় বিধানসভা এলাকার ২০ চন্দ্র দাস পাড়া ঘনিয়া মারা ও নেহাল চন্দ্র নগরে গতকাল রাতে ব্যাপক সন্ত্রাস সংঘটিত হয়েছে৷ অভিযোগের তীর শাসকদল বিজেপির দিকে৷ আক্রান্তরা বিরোধী দল সিপিআইএমের সমর্থক৷ ঘটনার বিবরণে জানা যায় গতকাল ভোট পর্ব শেষে রাতে বিশালগড়ের  ঈশান চন্দ্র নগর ,দাস পাড়া ,ঘনিয়া মারা ,নেপাল চন্দ্রনগর সহ পার্শবর্তী এলাকাগুলিতে ব্যাপক সন্ত্রাস চালিয়েছে শাসকদলের নামধারী কিছু সন্ত্রাসী৷ তাতে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা করিয়েছেন৷ এলাকার বেশ কয়েকটি বাড়ি ঘরের ব্যাপক ভাংচুর সোনা গয়না নগদ টাকা পয়সা লুটপাট এবং গাড়ি বাইক ভাঙচুর করা হয়েছে৷ ব্যাপক সন্ত্রাসের কারণে বহু পরিবারের লোকজন রাতে জঙ্গলে রাত কাটাতে বাধ্য হয়েছেন৷ ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাতে ওইসব এলাকায় গাড়ি ও বাইক নিয়ে শতাধিক লোকজন চড়াও হয়৷ ভোটের আগের রাতেও তারা এলাকায় বোমাবাজি সংগঠিত করেছিল বলে অভিযোগ৷ ভয়-ভীতি উপেক্ষা করে ভোট দেওয়ার কারণেই তাদের ওপর এ ধরনের হামলা সংঘটিত হয়েছে বলে অভিযোগ৷ এলাকার মানুষ নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন৷

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top