News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় জমি সংক্রান্ত বিবাদের জেরে মারপিট, গুরুতর আহত চারজন
Image

তেলিয়ামুড়ায় জমি সংক্রান্ত বিবাদের জেরে মারপিট, গুরুতর আহত চারজন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৭ ফেব্রুয়ারী৷৷  জায়গা সম্পত্তি সংক্রান্ত ঝামেলার জেরে আক্রমণ! রক্তাক্ত এক পরিবারের চারজন৷ এদের মধ্যে গুরুতর আহত দু’জন৷ ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন জয়নগর এলাকায় শুক্রবার বিকেলে৷
ঘটনার বিবরণে জানা যায়, জায়গা সম্পত্তি সংক্রান্ত ঝামেলার জেরে শুক্রবার বিকেলে জয়নগর এলাকায় নিজ ভাই, বৌদি এবং ভাতিজির আক্রমণে গুরুতর আহত হয় গোপাল চক্রবর্তী সহ উনার পরিবারের মোট চারজন৷ গোপাল চক্রবর্তীর বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলাকালীন সময়ে উনার ভাই চন্দন চক্রবর্তীর সঙ্গে জায়গা সম্পত্তি নিয়ে এই ঝামেলার সূত্রপাত হয়৷ এই ঝামেলার জের ধরে পরবর্তীতে শুক্রবার বিকেলে চন্দন চক্রবর্তী ও উনার স্ত্রী মাধবী চক্রবর্তী ও তাদের কন্যা মিলে তাদের ভাই গোপাল চক্রবর্তী সহ উনার পরিবারের উপর ইট ও বাঁশ দিয়ে আক্রমণ চালায় বলে অভিযোগ৷ এই আক্রমণে আহত হয় গোপাল চক্রবর্তী, গোপাল চক্রবর্তীর স্ত্রী শিপ্রা চক্রবর্তী এবং উনার পুত্রবধূ কাকলি পন্ডিত চক্রবর্তী সহ উনার এক পুত্র৷ গোপাল চক্রবর্তীর পরিবারের অভিযোগ মূলে জানা যায় চন্দন চক্রবর্তী এবং চন্দন চক্রবর্তীর স্ত্রী ও কন্যা মিলে ইট, বাঁশ দিয়ে উনাকে এবং উনার পরিবারের সদস্যদের বেধড়কভাবে মারধর করে৷ ফলে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে গোপাল চক্রবর্তীর স্ত্রী শিপ্রা চক্রবর্তী এবং উনার পুত্রবধূ কাকলি পন্ডিত চক্রবর্তী৷ সঙ্গে সঙ্গে এলাকার লোকজন এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে রক্তাক্ত এবং গুরুতর আহত অবস্থায় চারজনকেই উদ্ধার করে নিয়ে আসে তেলিয়মুড়া মহকুমা হাসপাতালে৷ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে শিপ্রা চক্রবর্তী ও কাকলি পন্ডিত চক্রবর্তী অবস্থা গুরুতর হওয়াতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাদের দু’জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করে দেয় রাজধানি আগরতলার জি.বি হাসপাতালে এবং আহত গোপাল চক্রবর্তী ও উনার পুত্রের চিকিৎসা চলছে বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷ এই ঘটনাকে ঘিরে গোটা জয়নগর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ এ ব্যাপারে গোপাল চক্রবর্তীর পরিবারের তরফ থেকে তেলিয়ামুড়া থানায় একটি মামলাও লিপিবদ্ধ করা হবে বলে জানা যায়৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top