News Flash

  • Home
  • দিনের খবর
  • মালদার পাকুয়াহাটে তুলার গুদামে ভয়ংকর আগুন
Image

মালদার পাকুয়াহাটে তুলার গুদামে ভয়ংকর আগুন

পাকুয়াহাট, ১৭ ফেব্রুয়ারি (হি. স.) : মালদা জেলার বামনগোলা থানার অন্তর্গত পাকুয়াহাট এলাকায় শুক্রবার দুপুরে একটি তুলার গুদামে আগুন লাগে । এলাকাবাসীর অনুমান, ইলেকট্রিক শর্ট সার্কিট এর জেরে একটি তুলার গোডাউনে ঘরে আগুন লেগে যায়। যার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ করতে হাত লাগায়। একই সঙ্গে পুলিশ কর্মীরাও হাত লাগায়।

প্রায় ঘন্টাখানেক চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণ আসার পরে দমকলের একটি ইঞ্জিন আসে। কিভাবে আগুন লাগলো তা নিয়ে এখনো সঠিকভাবে কেউ জানতে পারে নি। কতটা ক্ষতির পরিমাণ তাও সঠিকভাবে কেউ বলতে পারেন নি। তবে আগুনে কোন হতাহতের খবর নেই। তুলার গুদামে যেখানে আগুন লাগে তার খুব কাছে ইলেকট্রিকের ট্রান্সফরমার ছিল । তবে বড় কোন অঘটন ঘটে নি। আগুন লাগার দরুন ওই অঞ্চলে সাময়িকভাবে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

Releated Posts

রাজস্থানে জনগণনা ২০২৭ শুরু, স্ব-নথিভুক্তির মাধ্যমে উদ্বোধন করলেন রাজ্যপাল

জয়পুর, ১ মে(আইএএনএস): রাজস্থানে জনগণনা ২০২৭-এর প্রথম পর্যায়ের আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যপাল হরিভাউ বাগড়ে। শুক্রবার লোক ভবনে স্ব-নথিভুক্তি…

ByByTaniya Chakraborty May 1, 2026

উত্তরপ্রদেশে ঝড়-বৃষ্টিতে ২ দিনে ২৪ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত বহু এলাকা; সহায়তার আশ্বাস যোগীর

লখনউ, ১ মে (আইএএনএস):   প্রবল ঝড়, ভারী বৃষ্টি এবং বজ্রপাতের জেরে গত দুই দিনে উত্তরপ্রদেশ জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি…

ByByTaniya Chakraborty May 1, 2026

‘অপারেশন সিঁদুর’ সন্ত্রাসের বিরুদ্ধে কূটনৈতিক বক্তব্য থেকে সরাসরি পদক্ষেপে রূপান্তরের বার্তা: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে ভারত বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে যে, সন্ত্রাসবাদী হামলার ক্ষেত্রে এখন আর…

ByByNews Desk Apr 30, 2026

বেঙ্গল বিধানসভা ভোটের গণনা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা, ৩০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়া নিয়ে কলকাতা হাইকোর্ট-এ একাধিক জনস্বার্থ মামলা (পিআইএল) দায়ের…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top