News Flash

  • Home
  • খেলা
  • স্কুল ক্রিকেটের সেমিফাইনালে কাল প্রগতি-নজরুল ও নেতাজি-ভবনস্
Image

স্কুল ক্রিকেটের সেমিফাইনালে কাল প্রগতি-নজরুল ও নেতাজি-ভবনস্

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারি।। প্রথম সেমিফাইনালে প্রগতি বিদ্যাভবন খেলবে বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবনের বিরুদ্ধে। অপর সেমিফাইনালে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন খেলবে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের বিরুদ্ধে। খেলা দুটি হবে ১৮ ফেব্রুয়ারি। একটি নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে, অপরটি ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে। ত্রিপুরা ক্রিকেট  অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৭ বালকদের সদর মহকুমা ভিত্তিক আন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের দুটো সেমিফাইনাল ম্যাচ ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার পর বিজয়ী দল দুটো ফাইনালে খেলবে ২০ জানুয়ারি।‌ খেতাবি লড়াই হবে ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে। উল্লেখ্য, একুশটি স্কুল দলকে নিয়ে এবার সাতটি গ্রুপে লীগ পর্যায়ে খেলা হয়েছে। সাতটি স্কুল দল গ্রুপ চ্যাম্পিয়ন হলেও রানের গড়ের ভিত্তিতে সেরা চারটি দল সেমিফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। গ্রুপ-জি থেকে প্রগতি বিদ্যাভবন যথাক্রমে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলকে ২৮১ রানে এবং হোলিক্রস স্কুলকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি ৪.৩১৪ রান রেট নিয়ে শীর্ষস্থান দখল করে সেমিফাইনালে পৌঁছেছে। গ্রুপ-ই থেকে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন পরপর দুই ম্যাচে যথাক্রমে শচীন্দ্রলাল বিদ্যানিকেতনকে ২৮৯ রানের ব্যবধানে এবং আসাম রাইফেলস পাবলিক স্কুলকে ২৬ রানের ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি ৩.৯৩৮ রান রেটের সুবাদে দ্বিতীয় শীর্ষস্থান পেয়ে শেষ চারে এসেছে। গ্রুপ-সি থেকে বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবন যথাক্রমে মহাত্মা গান্ধী মেমোরিয়াল ইংলিশ মডেল স্কুলকে ১২৩ রানে এবং প্রনবানন্দ বিদ্যামন্দিরকে ১৬২ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি ৩.৫৬৩ রান রেটের সুবাদে তৃতীয় স্থান পেয়ে সেমিফাইনালে পৌঁছেছে। এছাড়া, গ্রুপ-বি থেকে ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির যথাক্রমে শিক্ষা নিকেতন স্কুলকে ৯ উইকেটে এবং উমাকান্ত একাডেমী ইংলিশ মিডিয়াম স্কুলকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন এবং ২.৭৭৩ রান রেটের সুবাদে চতুর্থ শীর্ষে থেকে সেমিফাইনালে খেলার যোগ্যতা পেয়েছে।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top