News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • তিপরা মথাকে একবার সুযোগ দিন, ভোট দিয়ে রাজ্যবাসীর প্রতি আবেদন দলীয়-প্রধান প্রদ্যোতকিশোর
Image

তিপরা মথাকে একবার সুযোগ দিন, ভোট দিয়ে রাজ্যবাসীর প্রতি আবেদন দলীয়-প্রধান প্রদ্যোতকিশোর

আগরতলা, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : রাজ্য সরকার গঠনে ‘তিপরা মথা’কে একবার সুযোগ দিন। ক্ষমতায় এলে সব সমস্যার সমাধানে যত্নশীল হবেন, আজ সকালে পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত মান্দাইবাজার ভোটকেন্দ্রে ভোট দিয়ে রাজ্যবাসীর প্রতি আবেদন জানিয়েছেন তিপরা মথার সর্বেসর্বা প্রদ্যোতকিশোর মাণিক্য দেববর্মা।

ভোটকেন্দ্রের বাইরে এসে প্রদ্যোতকিশোর বলেন, ‘ভোটারদের উৎসাহ দেখে বোঝা যাচ্ছে, এবার গতবারের রেকর্ড ভঙ্গ করবেন জনতা। এতে নিশ্চিত, ত্রিপুরার জনগণ আমাদের একটি সুযোগ দেবেন। তবে রাজ্যের শীর্ষ চেয়ারে কে বসবেন তা জনগণই ঠিক করবেন। আমি জনগণকে একটি সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’

প্রদ্যোতের দাবি, ত্রিপুরায় মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ভারতীয় জনতা পার্টির সঙ্গে। তিনি ত্রিপুরার বাঙালি নাগরিকদের সম্পর্কে বলতে গিয়ে বলেন, এবার বাঙালি, উপজাতি, মুসলিম ও খ্রিষ্টানরা একত্রিত হয়ে বিজেপিকে পরাজিত করবেন।

উল্লেখ্য, গ্রেটার তিপরা ল্যান্ড-এর দাবিকে কোনও দল সাড়া না দেওয়ায় এবার প্রথমবারের মতো ভোটের ময়দানে নেমে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে তিপরা মথা।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top