News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজ্যের নতুন তথ্য কমিশনার প্রাক্তন ডিজি বীরেন্দ্র, শুভেন্দুকে ছাড়াই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর বৈঠকে
Image

রাজ্যের নতুন তথ্য কমিশনার প্রাক্তন ডিজি বীরেন্দ্র, শুভেন্দুকে ছাড়াই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর বৈঠকে

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : রাজ্যের প্রাক্তন ডিজি বীরেন্দ্রকে মুখ্য তথ্য কমিশনার হিসেবে নাম ঠিক করা হয়েছে। বুধবার বেলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এই খবর জানালেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টাপাধ্যায়। বিরোধী দলনেতার অনুপস্থিতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হল।

প্রোটোকল অনুযায়ী, রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগের জন্য মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং পরিষদীয় মন্ত্রী বৈঠকে বসার কথা। প্রোটোকল মেনে বুধবার বিধানসভায় বৈঠক হয়। কিন্তু তাতে উপস্থিত ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও আগেই তিনি টুইট করে জানিয়ে দেন যে, কেন এই বৈঠকে থাকবেন না। বস্তুত, ৬ মাসের বেশি সময় ধরে রাজ্যের মুখ্য তথ্য কমিশনারের পদটি খালি পড়ে ছিল। চলতি বছর ১৫ জন এই পদের জন্য আবেদন করেন। তাঁদের মধ্যে চার জন বয়সজনিত কারণে বাদ গিয়েছেন। এর পর ১১ জনের মধ্যে একজনকে বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়। দৌড়ে এগিয়ে ছিলেন প্রাক্তন আমলা এবং পুলিশ কর্তারা। শেষে প্রাক্তন ডিজি বীরেন্দ্রকে নিয়োগ করা হয়েছে।

বৈঠক শেষে শোভনদেব জানান, ১০ জন এই পদের জন্য আবেদন করেছিলেন। মুখ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার বীরেন্দ্রের নাম প্রাস্তাব করেন। তাঁকে চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হয়েছে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top