News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হারানো ২৬টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল পশ্চিম থানার পুলিশ
Image

হারানো ২৬টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল পশ্চিম থানার পুলিশ

আগরতলা, ২৪ আগস্ট: হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল আগরতলার পশ্চিম থানার পুলিশ।

এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসডিপিও পান্নালাল সেন জানান, গত দেড় মাস আগে হারানো মোবাইলগুলির তথ্য সাইবার ইনভেস্টিগেশন রিপোর্ট (সিআইআর)-এর মাধ্যমে নথিভুক্ত করা হয়েছিল। এরপর পুলিশি তদন্তের মাধ্যমে যেসব মোবাইল ফোন সনাক্ত করা সম্ভব হয়েছে, সেগুলোই প্রকৃত মালিকদের শনাক্ত করে ফেরত দেওয়া হয়।

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, নজরদারি বাড়ানো হয়েছে সিসিটিভি-র মাধ্যমে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ টহলের ব্যবস্থাও নেওয়া হয়েছে। এদিকে, মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকেরা পশ্চিম থানার পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। পুলিশ প্রশাসনের এই মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।

Releated Posts

এডিসির নিয়োগ নিয়ে ক্ষোভ, ১২৫তম বিল পাসের দাবিতে রাজপথে জিএমপি-টিএসইউ

আগরতলা, ২৪ আগস্ট: এডিসিতে বেআইনি নিয়োগ বাতিল, স্বচ্ছ ও সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে শূন্যপদ পূরণ এবং ১২৫তম সংবিধান…

ByByReshmi Debnath Aug 24, 2026

‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখর কমলপুর, শিববাড়ির পথে হাজারো ভক্তের কাওয়ার যাত্রা

আগরতলা, ২৪ আগস্ট: ভক্তি, বিশ্বাস আর মহাদেবের প্রতি অগাধ ভালোবাসায় আজ আধ্যাত্মিক আবহে মুখর হয়ে উঠল কমলপুর মহকুমা।…

ByByReshmi Debnath Aug 24, 2026

অবশেষে নদী থেকে উদ্ধার ৮ বছরের শিশুর মৃতদেহ, উদ্ধারকাজ ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৪ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ হওয়া আট বছরের শিশু আজমির ইসলামের মৃতদেহ দীর্ঘ কয়েক ঘণ্টার তল্লাশির…

ByByReshmi Debnath Aug 24, 2026

১১ দফা দাবিতে ই-রিকশা শ্রমিক সংঘের মিছিল, জেলা শাসককে ডেপুটেশন

আগরতলা, ২৪ আগস্ট: ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে ই-রিকশা শ্রমিক সংঘ, ত্রিপুরা প্রদেশের তরফ থেকে শহরে মিছিল বের…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

Leave a Reply

Scroll to Top