News Flash

  • Home
  • খেলা
  • এনএসআরসিসি-‌র সফল ক্রিকেটারদের সংবর্ধনা জানাবে উদয়পুরের কেবিআই
Image

এনএসআরসিসি-‌র সফল ক্রিকেটারদের সংবর্ধনা জানাবে উদয়পুরের কেবিআই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি।। সদর অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়ন এনএসআরসিসি-‌র ক্রিকেটারদের সংবর্ধনা জানাবে উদয়পুরের কে বি আই কোচিং সেন্টার। রবিবার। উদয়পুরের কে বি আই মাঠে। ওই দিন এন এস আর সি সি-‌র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে কে বি আই কোচিং সেন্টার। ওই ম্যাচ শেষে মাঠেই সংবর্ধনা জানানো হবে ক্রিকেটারদের। উপস্থিত থাকবেন ক্রিকেটাররা সহ তাদের অভিভাবক-‌রা। জানান সেন্টারের পক্ষ থেকে শিব শঙ্কর দেবনাথ। মূলত:‌ নিজেদের শক্তি দেখে নিতেই ওই প্রস্তুতি ম্যাচের আয়োজন। মরশুম শুরু হওয়ার আগেও প্রস্তুতি ম্যাচ খেলেছিলো কে বি আই কোচিং সেন্টার। এবার মহকুমার সেরা ক্রিকেটারদের বাছাই করে সাজানো হবে দল। প্রসঙ্গত:‌ সদ্য শেষ হওয়া রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বজিৎ পালের এন এস আর সি সি। এবারই প্রথম ওই আসরে সেরা সম্মান পেয়েছে এন এস আর সি সি। স্বভাবতই খুশির হাওয়া ক্রিকেটারদের মধ্যে। জানা গেছে, বিধানসভা নির্বাচনের পর সেরা হওয়া দলের ক্রিকেটারদের সংবর্ধনা জানাবে খোদ এন এস আর সি সি-‌র কর্তারা। ‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top