News Flash

  • Home
  • প্রধান খবর
  • তেলেঙ্গানায় লাইনচ্যুত গোদাবরী এক্সপ্রেসের ৬টি বগি, তদন্তের নির্দেশ রেলের
Image

তেলেঙ্গানায় লাইনচ্যুত গোদাবরী এক্সপ্রেসের ৬টি বগি, তদন্তের নির্দেশ রেলের

হায়দরাবাদ, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): তেলেঙ্গানার বিবিনগরের কাছে লাইনচ্যুত হয়ে গেল বিশাখাপত্তনম-সেকেন্দ্রাবাদ গোদাবরী এক্সপ্রেস। বুধবার সকালে বিশাখাপত্তনম-সেকেন্দ্রাবাদ গোদাবরী এক্সপ্রেসের ৬টি বগি বেলাইন হয়ে যায়। এই ট্রেন দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে রেল। ট্রেনটি কেন লাইনচ্যুত হয়েছে তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

দক্ষিণ-মধ্য রেলের পিআরও জানিয়েছেন, বুধবার সকালে হায়দরাবাদ থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে, বিবিনগর ও ঘাটকেসর স্টেশনের মাঝে অঙ্কুশাপুর গ্রামের কাছে গোদাবরী এক্সপ্রেসের ৬টি বগি লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে হায়দরাবাদের দিকে যাচ্ছিল। রেল জানিয়েছে, ১২৭২৭ বিশাখাপত্তনম-সেকেন্দ্রাবাদ গোদাবরী এক্সপ্রেসের এস১, এস২, এস৩, এস৪, জিএস এবং এসএলআর বগি লাইনচ্যুত হয়ে যায়। এই দুর্ঘটনার জেরে রেল পরিষেবা বিঘ্নিত হয়। ব্যস্ততম এই রুটে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকে অনেকগুলি ট্রেন।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top