News Flash

Image

ধুবড়িতে বাংলাদেশের সহকারী উচ্চায়ুক্ত রুহুল আমিন

ধুবড়ি (অসম), ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : নিম্ন অসমের ধুবড়ি জেলার অন্তর্গত গোলাকগঞ্জের সোনাহাটে আন্তঃর্জাতিক বাণিজ্য কেন্দ্ৰ এবং ধুবড়ির ব্রহ্মপুত্র নদের তীরে জাহাজঘাট পরিদর্শন করেছেন বাংলাদেশের সহকারী হাইকমিশনার (উচ্চায়ুক্ত) রুহল আমিন। সোনাহাট এবং জাহাজঘাটের মাধ্যমে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চলছে। প্রতিবেশী দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং স্থলপথকে আরও শক্তিশালী করতে আজ বুধবার বাংলাদেশের সহকারী হাইকমিশনার আজ ধুবড়ি এসেছেন, জানান তিনি।গোলকগঞ্জের সোনাহাটে অবস্থিত আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্ৰ এবং ধুবড়ির জাহাজঘাট পরিদৰ্শনের পর বাংলাদেশের সহকারী হাইকমিশনার রুহল আমিন জেলাশাসক এবং অসম সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এক বৈঠক করেন। ভারত এবং বাংলাদেশের মধ্যে চলমান বাণিজ্য সংক্রান্ত নানা বিষয়ে তাঁদের আলোচনা হয়। পরে তিনি ধুবড়িতে গুরি ত্যাগবাহাদুর সাহিবের গুরদ্বারে গিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন।

Releated Posts

শিলং হিংসার পর অসম-মেঘালয় সীমান্তে স্বাভাবিক পরিস্থিতি ফিরেছে: মুখ্যমন্ত্রী কনরাড সাংমা

শিলং, ২৪ আগস্ট (আইএএনএস): শিলংয়ে ১৯ আগস্টের হিংসাত্মক ঘটনার পর অসম ও মেঘালয়ের মধ্যে যানবাহন ও অত্যাবশ্যকীয় পণ্যের…

ByByNews Desk Aug 24, 2026

মণিপুরে ৮ জঙ্গি গ্রেফতার, ধৃতদের মধ্যে এনআইএ মামলার পলাতক অভিযুক্তও

ইম্ফল, ২৩ আগস্ট (আইএএনএস): মণিপুরের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক যৌথ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮ জন জঙ্গিকে…

ByByNews Desk Aug 23, 2026

শিলংয়ে হিংসার জেরে অসম থেকে মেঘালয়ে জ্বালানি সরবরাহ বন্ধ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

গুয়াহাটি, ২২ আগস্ট (আইএএনএস): শিলংয়ে সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার পর অসম ও মেঘালয়ের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগের…

ByByNews Desk Aug 22, 2026

১৯০৪-০৫ সালের ভূমি নথি কামাখ্যার চিরন্তন ঐতিহ্যের সাক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ আগস্ট (আইএএনএস): ১৯০৪-০৫ সালের একটি ঐতিহাসিক ভূমি নথিকে মা কামাখ্যার চিরন্তন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top