News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • শোণিতপুরের বুঢ়া চাপরি বন্যপ্রাণী অভয়ারণ্যে ৫৯৭৬ বিঘা জমিতে দ্বিতীয় দিনেও চলছে উচ্ছেদ অভিযান
Image

শোণিতপুরের বুঢ়া চাপরি বন্যপ্রাণী অভয়ারণ্যে ৫৯৭৬ বিঘা জমিতে দ্বিতীয় দিনেও চলছে উচ্ছেদ অভিযান

তেজপুর (অসম), ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : শোণিতপুর জেলার অন্তর্গত বুঢ়া চাপরি বন্যপ্রাণী অভয়াণ্যে আজ দ্বিতীয় দিন বুধবার সকাল থেকে ৫,৯৭৬ বিঘা জমি বেদখলমুক্ত করতে জেলা প্রশাসন চালিয়েছে উচ্ছেদ অভিযান। প্রায় ৫০টি এসকেভেটর ও ২০টি ট্ৰ্যাক্টর নিয়ে জেলা প্রশাসন পুলিশ ও নিরাপত্তা বাহিনী এলাকায় চালিয়েছে উচ্ছিদ অভিযান। গতকাল এবং আজ ইতিমধ্যে অভয়ারণ্যে বেআইনিভাবে নির্মিত স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, বাড়িঘর ধ্বংস করা হয়েছে। উচ্ছেদ অভিযান চলবে আগামীকাল ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

স্থানীয় প্ৰশাসনিক ম্যাজিস্ট্ৰেট জানিয়েছেন, গতকাল জবরদখল-মুক্ত করা হয়েছে প্রায় ১,৮৯২ হেক্টর জমি। ধ্বংস করা হয়েছে অবৈধভাবে গড়ে ওঠা দুটি গ্রাম। তিনি জানান, উচ্ছেদ অভিযানের আগে ওই সব এলাকায় অবৈধভাবে দখলদারদের নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশ পাওয়ার পর বেশিরভাগ পরিবার এলাকা ছেড়ে চলে গেছেন।

উল্লেখ্য, গত বছরের (২০২২) ১৯ ডিসেম্বর অনুরূপ উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল নগাঁও জেলার বটদ্রবায়ও।

Releated Posts

শিলং হিংসার পর অসম-মেঘালয় সীমান্তে স্বাভাবিক পরিস্থিতি ফিরেছে: মুখ্যমন্ত্রী কনরাড সাংমা

শিলং, ২৪ আগস্ট (আইএএনএস): শিলংয়ে ১৯ আগস্টের হিংসাত্মক ঘটনার পর অসম ও মেঘালয়ের মধ্যে যানবাহন ও অত্যাবশ্যকীয় পণ্যের…

ByByNews Desk Aug 24, 2026

মণিপুরে ৮ জঙ্গি গ্রেফতার, ধৃতদের মধ্যে এনআইএ মামলার পলাতক অভিযুক্তও

ইম্ফল, ২৩ আগস্ট (আইএএনএস): মণিপুরের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক যৌথ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮ জন জঙ্গিকে…

ByByNews Desk Aug 23, 2026

শিলংয়ে হিংসার জেরে অসম থেকে মেঘালয়ে জ্বালানি সরবরাহ বন্ধ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

গুয়াহাটি, ২২ আগস্ট (আইএএনএস): শিলংয়ে সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার পর অসম ও মেঘালয়ের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগের…

ByByNews Desk Aug 22, 2026

১৯০৪-০৫ সালের ভূমি নথি কামাখ্যার চিরন্তন ঐতিহ্যের সাক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ আগস্ট (আইএএনএস): ১৯০৪-০৫ সালের একটি ঐতিহাসিক ভূমি নথিকে মা কামাখ্যার চিরন্তন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top