News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আবগারি দপ্তরে অভিযানে বিস্তর বিলেতী মদ উদ্ধার
Image

আবগারি দপ্তরে অভিযানে বিস্তর বিলেতী মদ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ফেব্রুয়ারী৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম জেলার প্রশাসনের উদ্যোগে আবগারি দপ্তরের মাধ্যমে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়৷ ১৮ জানুয়ারি থেকে এই অভিযান শুরু করা হয়৷ পশ্চিম জেলার অন্তর্গত ১৪ টি বিধানসভা এলাকায় এই অভিযান চালানো হয়৷ ১৫ ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত মোট ৪৪৫ টি স্থানে আবগারি দপ্তর অভিযান চালায়৷ এই অভিযানে উদ্ধার হয় ১৪ হাজার ৩০৪ লিটার বিলেতি মদ, দেশি মদ ও বিয়ার৷ যার বাজার মূল্য ৩৪ লক্ষ ৪৮ হাজার টাকা৷ অভিযানকালে আটক করা হয়েছে ৮ জনকে৷ মামলা দায়ের করা হয়েছে ৯ টি৷ পশ্চিম জেলার আবগারি দপ্তরের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান পশ্চিম জেলার আবগারি দপ্তরের সুপারেন্টেনন্ডেন্ট কাজল দত্ত৷

Releated Posts

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026

কালীমন্দিরে চুরি, বাধা দিতে গিয়ে আক্রান্ত, পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শ পল্লী এলাকায় একটি বাড়ির কালীমন্দিরে চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top