News Flash

Image

কারবি আংলঙে পুলিশি অভিযানে উদ্ধার মাদক মরফিন, গ্রেফতার এক

গুয়াহাটি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা, নাগাল্যান্ড সীমান্তবর্তী কারবি আংলঙে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের মাদকদ্রব্য মরফিন। মাদক পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক-বিরোধী সফল অভিযানে পুলিশ প্রশাসনকে কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

আজ মঙ্গলবার সকালে গৃহ দফতরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী তাঁর অফিশিয়াল টুইটার হ্যান্ডলে ‘একসিলেন্ট কাজ’-এর জন্য রাজ্য পুলিশকে কুর্নিশ জানিয়ে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী ড. শর্মা জানান, ১৩ ফেব্রুয়ারি রাতে কারবি আংলঙের ডিলাই তিনিআলি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে একটি চার চাকার গাড়ির গোপন চেম্বার থেকে এক (১) কিলোগগ্রাম মরফিন বাজেয়াপ্ত করেছে। এর সঙ্গে প্রতিবেশী রাজ্যের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

Releated Posts

অসমে রড কারখানায় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু, কারখানার মালিক-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস): অসমের কাছাড় জেলার একটি রড উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার…

ByByNews Desk Jul 27, 2026

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top