News Flash

  • Home
  • খেলা
  • আইসিসি জানুয়ারি মাসের সেরার ক্রিকেটার শুভমন গিল
Image

আইসিসি জানুয়ারি মাসের সেরার ক্রিকেটার শুভমন গিল

দুবাই, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : আইসিসি জানুয়ারি মাসের সেরার পুরস্কার ঘোষণা করল। পুরুষদের ক্রিকেটে মাসের সেরা ক্রিকেটার হলেন শুভমন গিল। গত মাসে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ফরম্য়াটে তুখোর ফর্মে ছিলেন শুভমন। ওয়ান ডে ফরম্য়াটে ডাবল সেঞ্চুরিও করেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে কেরিয়ারের ষষ্ঠ আন্তর্জাতিক ম্যাচেই সেঞ্চুরি করেছেন শুভমন। তারই পুরস্কার পেলেন আইসিসির তরফে। সব ফরম্য়াটেই গত কয়েক মাস অনবদ্য ছন্দে রয়েছেন শুভমন।

আইসিসির মাসের সেরার পুরস্কারের দৌড়ে যে তিনজন মনোনীত হয়েছিলেন, তাঁরা হলেন শুভমন গিল, মহম্মদ সিরাজ এবং নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। সাদা বলের ক্রিকেটে শেষের দু-জনও ভালো ছন্দে ছিলেন। তবে সবাইকে ছাপিয়ে জানুয়ারির সেরা প্লেয়ার শুভমন। বছরের শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে আন্তর্জাতিক মঞ্চে এই ফরম্য়াটে অভিষেক হয় শুভমনের। যদিও প্রথম দু-ম্য়াচে নজর কাড়তে ব্যর্থ শুভমন। তাঁর স্কোর ছিল যথাক্রমে ৭ ও ৫। তৃতীয় ম্যাচে ৩৬ বলে ৪৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তিন ম্য়াচে ২০৭ রান করেন শুভমন। এর মধ্যে একটি করে শতরান ও অর্ধশতরানের ইনিংস রয়েছে।

এরপরই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলে দুটি সিরিজ খেলে ভারত। ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচেই ডাবল সেঞ্চুরি। ১৪৯ বলে ২০৮ রান করেন হায়দরাবাদে। ১৯টি বাউন্ডারি এবং ৯টি ছয় মারেন এই ইনিংসে। ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে ওয়ান ডে আন্তর্জাতিকে ডাবল সেঞ্চুরি করেন শুভমন। সিরিজের তৃতীয় ম্যাচে শতরানও করেন। সব মিলিয়ে এই সিরিজে ৩৬০ রান। তিন ম্য়াচের সিরিজে ভারতীয়দের মধ্যে এটিই সর্বাধিক। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচে ব্য়র্থতার জেরে শেষ ম্য়াচে তাঁকে বাদ দেওয়ার প্রসঙ্গও ওঠে। তবে টিম ম্য়ানেজমেন্ট ভরসা রাখে। সেই ম্যাচে মাত্র ৬৩ বলে ১২৬ রানের অপরাজিত সেঞ্চুরি। ভারতীয়দের মধ্য়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই সর্বাধিক স্কোর।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top