News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহারাজগঞ্জ বাজারে প্রচুর শব্দবাজি বাজেয়াপ্ত
Image

মহারাজগঞ্জ বাজারে প্রচুর শব্দবাজি বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারী৷৷ বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শব্দবাজি সহ অন্যান্য সামগ্রী বেআইনি মজুদের বিরুদ্ধে অভিযানে নামল প্রশাসন৷  সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে রবিবার মহারাজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে প্রচুর শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়৷  সদর মহুকমা শাসক তথা রিটার্নিং অফিসারের নির্দেশে ডিসিএম সদর সুবর্ণ মোরা সিংহের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা রবিবার আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজারে অভিযান চালান৷ অভিযান চালিয়ে বাজারের দোকানপাট থেকে বেশ কিছু পরিমাণ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়৷ উদ্ধার করা বাজি মহকুমা প্রশাসনের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে৷ অভিযান সম্পর্কে তথ্য দিতে গিয়ে ডিসিএম সুবর্ণ মুরাসিং জানান রিটার্নিং অফিসারের নির্দেশে এই অভিযান সংঘটিত করা হয়েছে৷৷ বিধানসভা নির্বাচন এবং ফলাফল প্রকাশের পর যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হতে না পারে সেজন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই শব্দবাজি বাজেয়াপ্ত করা হচ্ছে৷ আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top