News Flash

Image

কুরুক্ষেত্রের মেগা কনক্লেভ আগামীকাল

আগরতলা, ১১ ফেব্রুয়ারি৷৷ কুরুক্ষেত্রের পরবর্তী কর্মসূচির অঙ্গ হিসেবে আগামীকাল রবীন্দ্র ভবনের মুক্ত প্রাঙ্গনে বিকেল তিনটায় এক মেগা কনক্লেভ অনুষ্ঠিত হচ্ছে৷  এই কনক্লেভে বিভিন্ন রাজনৈতিক দলের বিশিষ্ট ব্যক্তিত্ব যেমন, বৃন্দা করাত, অজয় কুমার, সুস্মিতা দেব, প্রদ্যুৎ কিশোর মানিক্য, সম্বিত পাত্র প্রমূখ উপস্থিত থাকবেন বলে উদ্যোক্তাদের পক্ষে সৌরজিৎ পাল, অচিন্ত্য ভূঁইয়া প্রমুখ জানিয়েছেন৷ আজ বিকেলে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কুরুক্ষেত্রের বিস্তারিত জানানো হয়৷ উল্লেখ্য, কুরুক্ষেত্র-২০২৩ ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এই প্রথম বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সাতটি টেলিভিশন চ্যানেলের সম্মিলিত একটি উদ্যোগ৷ ১৯ জানুয়ারি থেকে এর পথচলা শুরু হলেও রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারের নির্দেশ মোতাবেক ১৪ ফেব্রুয়ারি বিকেল চারটা পর্যন্ত কুরুক্ষেত্রের সম্প্রচার চলবে এবং ২৮ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভা নির্বাচনের এক্সিট পোল প্রকাশ করা হবে বলে উল্লেখ করেছেন৷ আগামীকালের মেগা কনক্লেভ কুরুক্ষেত্রের সামগ্রিক অনুষ্ঠান, বরাবরের মতোই সাতটি ক্যাবেল চ্যানেলে একই সময়ে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে৷

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top