News Flash

  • Home
  • খেলা
  • স্পর্শ, অভিরাজের মারকুটে ব্যাটিং সেমি’র লক্ষ্যে উমাকান্ত একাডেমী
Image

স্পর্শ, অভিরাজের মারকুটে ব্যাটিং সেমি’র লক্ষ্যে উমাকান্ত একাডেমী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারি।। দুর্দান্ত জয় পেয়েছে উমাকান্ত একাডেমী ইংলিশ মিডিয়াম স্কুল। এই জয়ের সুবাদে উমাকান্ত একাডেমী ২১ দলীয় তালিকায় রানীর গড়ের ভিত্তিতে আপাতত তিন নম্বরে উঠে এসেছে। প্রতিটি দলই এখন যথেষ্ট ওয়াকিবহল যে, শুধুমাত্র জয় পেলেই চলবে না। তিন দলীয় গ্রুপে, দুটি ম্যাচে জয় ছিনিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলেই যে আন্তঃ স্কুল ক্রিকেটের সেমিফাইনালে খেলতে পারবে, তার কোনও নিশ্চয়তা নেই। কেননা, ২১টি স্কুল দলকে সাতটি গ্রুপে ভাগ করে, গ্রুপ ভিত্তিক পর্যায়ের খেলা হচ্ছে ঠিকই, তবে সেমিফাইনালে খেলবে রানের গড়ের ভিত্তিতে সেরা চারটি দল। এপর্যন্ত দশটি ম্যাচের শেষে নেতাজী সুভাষ বিদ্যানিকেতন ও প্রগতি বিদ্যাভবন যথাক্রমে প্রথম ও দ্বিতীয় শীর্ষে অবস্থান করছে। পরপর দুটি ম্যাচে হেরে মহাত্মা গান্ধী ইংলিশ মিডিয়াম স্কুল ও শিক্ষা নিকেতন স্কুল টুর্নামেন্ট থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছে। ডঃ বি আর আম্বেদকর স্কুল, আসাম রাইফেলস পাবলিক স্কুল, শ্রীকৃষ্ণ মিশন স্কুল এবং হোলিক্রস স্কুল যদিও নিজেদের প্রথম ম্যাচে খেলার প্রহর গুনছে। আজ, বুধবার নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলায় উমাকান্ত একাডেমী ৯ উইকেটে দারুন জয় পেয়েছে শিক্ষা নিকেতন স্কুলকে হারিয়ে। সকাল ৯টায় ম্যাচ শুরুতে টস জিতে শিক্ষা নিকেতন স্কুল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে আকাশ রায় অপরাজিত থেকে সর্বাধিক ৭৩ রান পায়। উমাকান্ত একাডেমির স্পর্শ দেববর্মা ২০ রানে তিনটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে উমাকান্ত একাডেমীর অভিরাজ বিশ্বাস ও স্পর্শ দেববর্মা ঝড়ের গতিতে রান তুলে ১৫.৩ ওভার খেলে ১ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। অভিরাজ ৪৬ বল খেলে ১১ টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি মেরে ৭৩ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেও স্পর্শ ৪৪ বল খেলে ছয়টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ৫২ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেয়।

Releated Posts

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026

মায়ের সঙ্গেই প্রথম সুখবর ভাগ করে নিলাম, তবে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকায় তিনি একটু অভিমান করেছিলেন: রুপোজয়ী হরজিন্দর কৌর

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জয়ের পর প্রথমেই মাকে ফোন করেছিলেন…

ByByNews Desk Jul 29, 2026

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top