News Flash

  • Home
  • দেশ
  • আদিত্য ঠাকরের কনভয় পাথর-হামলা, মহারাষ্ট্রের ডিজিপি-কে চিঠি দানভের
Image

আদিত্য ঠাকরের কনভয় পাথর-হামলা, মহারাষ্ট্রের ডিজিপি-কে চিঠি দানভের

মুম্বই, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : মহারাষ্ট্রের হামলার শিকার হলেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী ও শিবসেনা (উদ্ধব ঠাকরে) নেতা আদিত্য ঠাকরে। দলের শিব সংবাদ যাত্রার সময় ঔরঙ্গবাদের ভাইজাপুর এলাকায় শিবসেনা (উদ্ধব ঠাকরে) নেতা আদিত্য ঠাকরের কনভয়ে পাথর ছোঁড়া হয়েছিল বলে অভিযোগ। আদিত্য ঠাকরের নিরাপত্তায় গলদের প্রেক্ষিতে মহারাষ্ট্রের ডিজিপি-কে চিঠি লিখেছেন মহারাষ্ট্রের বিরোধী দলনেতা আম্বাদাস দানভে। চিঠিতে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

আদিত্য ঠাকরে মঙ্গলবার সন্ধ্যায় মহলগাঁও এলাকায় জনসভায় ভাষণ দিয়েছিলেন। দানভের অভিযোগ, সভার দিকে এবং বিধায়কের গাড়িতেও তিন বা চারটি পাথর ছোঁড়া হয়েছিল। দানভে বুধবার সকালে বলেছেন, অনুষ্ঠানস্থলের ভিতরে একটি পাথর পড়েছিল, আমরা অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার সময় কনভয় লক্ষ্য করে কিছু পাথর ছোঁড়া হয়েছিল। স্থানীয় বিধায়ক রমেশ বোর্নারের সমর্থনে জনতা স্লোগান দিচ্ছিল। আদিত্য ঠাকরের নিরাপত্তায় গলদের প্রেক্ষিতে মহারাষ্ট্রের ডিজিপি-কে চিঠি লিখেছেন দানভে। বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন দানভে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top