News Flash

Image

করিমগঞ্জে ৫০ লক্ষ টাকার ইয়াবা সমেত ধৃত মহিলা

করিমগঞ্জ (অসম),৭ ফেব্রুয়ারি (হি.স.) : করিমগঞ্জের বাগেরসাঙ্গন গ্রাম থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট সমেত এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে মাদক-বিরোধী অভিযানে নেমে মহিলা সহ মাদক সামগ্রীগুলি বাজেয়াপ্ত করেছে গিরিশগঞ্জ পুলিশ। বাজেয়াপ্তকৃত মাদক সামগ্রীগুলির বাজারমূল্য ৫০ লক্ষ টাকার বেশি হবে বলে জানা গেছে।

প্রাপ্ত তথ্য মতে, গোপন সূত্রের এক খবরের ভিত্তিতে অভিযান নেমে এই সাফল্য পেয়েছে গিরিশগঞ্জ পুলিশ। অভিযানে নেমে উত্তর করিমগঞ্জের বাগেরসাঙ্গন গ্রামের জুবেল আহমেদের ঘরে তল্লাশি চালালে তার ঘর থেকে উদ্ধার হয় বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেট। মাদক কারবারে জড়িতে অভিযোগে আটক করা হয় জুবেল আহমেদের স্ত্রীকে।

এদিকে, পুলিশি অভিযানের খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় জুবেল আহমেদ। অভিযোগ ছিল, জুবেল আহমেদ সহ তার স্ত্রী দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আজ মঙ্গলবার নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে সাফল্য পেয়েছে গিরিশগঞ্জ পুলিশ। জুবেল আহমেদের স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তির ভিত্তিতে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। মাদক কারবার সংক্রান্ত আরও তথ্য জানতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে খবর।

Releated Posts

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026

অসমে সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ-ডিআর ২ শতাংশ বৃদ্ধি, জুলাই থেকে কার্যকর: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): অসম সরকারের কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) ২ শতাংশ…

ByByNews Desk Jun 9, 2026

মণিপুরে ২৬ দিন ধরে তল্লাশি চললেও এখনও নিখোঁজ ২০ নাগা ও কুকি সম্প্রদায়ের সদস্য

ইম্ফল, ৭ জুন (আইএএনএস): মণিপুরের পাহাড়ি জেলাগুলিতে সশস্ত্র গোষ্ঠীর দ্বারা অপহৃত বলে অভিযোগ ওঠা নাগা ও কুকি সম্প্রদায়ের…

ByByNews Desk Jun 7, 2026

অসমে আসছে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, চালু হবে ‘ব্লু ভ্যালিজ’ ক্লাস্টার উদ্যোগ

গুয়াহাটি, ৭ জুন (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে ৮ ও ৯ জুন দু’দিনের সফরে…

ByByNews Desk Jun 7, 2026

টিকিট পরীক্ষায় আয়ের নতুন রেকর্ড গড়ল উত্তর-পূর্ব সীমান্ত রেল

গুয়াহাটি, ৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব সীমান্ত রেলের (এনএফআর) নিউ জলপাইগুড়ি (এনজেপি) সেকশনের টিকিট পরীক্ষক (টিটিই) বিভাগ ২০২৬ সালের…

ByByNews Desk Jun 6, 2026

অসম মন্ত্রিসভার সম্প্রসারণ, ১২ বিধায়কের শপথগ্রহণ; পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন

গুয়াহাটি, ৫ জুন (আইএএনএস): অসমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সম্প্রসারণ করা হয়েছে। শুক্রবার রাজ্যপাল লক্ষ্মণ…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

রাজ্যসভায় শারদা দেবীর মনোনয়ন নারীর ক্ষমতায়নে বিজেপির অঙ্গীকারের প্রতিফলন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৫ জুন (আইএএনএস): মণিপুর থেকে রাজ্যসভার একমাত্র আসনের জন্য বিজেপির প্রার্থী হিসেবে রাজ্য বিজেপি সভাপতি শারদা দেবীর…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

মণিপুরে সশস্ত্র হামলায় মহিলা-সহ নিহত ৩, জ্বালিয়ে দেওয়া হল একাধিক বাড়ি

ইম্ফল, ৫ জুন (আইএএনএস): মণিপুরের কাংপোকপি জেলায় একটি আদিবাসী অধ্যুষিত গ্রামে সশস্ত্র হামলার ঘটনায় এক মহিলা-সহ অন্তত তিনজন…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

উত্তর-পূর্বের প্রতিটি রাজ্যের অর্থনৈতিক শক্তি চিহ্নিত করাই ছিল এনইসি বৈঠকের মূল লক্ষ্য: নেফিউ রিও

শিলং, ৪ জুন (আইএএনএস): উত্তর-পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যের অর্থনৈতিক সম্ভাবনা ও প্রবৃদ্ধির চালিকাশক্তি চিহ্নিত করার লক্ষ্যেই ৭৩তম পূর্ণাঙ্গ অধিবেশন…

ByByNews Desk Jun 4, 2026
Scroll to Top