News Flash

Image

কাছাড় জেলার ধলাইয়ে বার্মিজ সুপারি বোঝাই তিনটি গাড়ি বাজেপাত্, ধৃত সাত

ধলাই (অসম), ৭ ফেব্রুয়ারি (হি.স.) : ফের বার্মিজ সুপারি বাজেয়াপ্ত হয়েছে কাছাড় জেলার ধলাইয়ে। সোমবার রাতে তিনটি বার্মিজ সুপারি বোঝাই গাড়ি আটক করেছে ধলাই পুলিশ। পাশাপাশি ৫০টি বস্তায় বাজেয়াপ্ত করা হয়েছে ৩ কুইন্টালের বেশি বার্মিজ সুপারি। গ্রেফতার করা হয়েছে সাতজনকে।

সূত্র মারফত খবর পেয়ে রাতে নাকা পয়েন্টে তল্লাশি চালায় পুলিশ। এক সময় এএস ১১ ইসি ২৭৮৮ নম্বরের একটি লরি থেকে ২৫ ব্যাগ বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করা হয়। আটক করা হয় ধলাই রাজনগরের বাসিন্দা গাড়ি চালক জনৈক নুর ইসলাম লস্করকে।

এছাড়া এএস ১১ ইসি ৩৩৪৬ নম্বরের অন্য একটি লরি থেকে আরও ২০ ব্যাগ বার্মিজ সুপারি উদ্ধার হলে আটক করা হয় গাড়ি চালক লালমন সাংমা এবং সহ চালক কিষাণ খাসিয়াকে।
অন্যদিকে এএস ১১ এন ৪২৬৬ নম্বরের ওয়াগন-আর গাড়িতে তল্লাশি চালিয়ে বার্মিজ সুপারি উদ্ধার করা হলে আটক করা হয় হাইলাকান্দি জেলার আলগাপুরের এজাজ আহমেদ মজুমদার, রাজনগরের খোকন উদ্দিন মজুমদার, চান্নিঘাটের সাইদুল হক লস্কর এবং মতিউর হক লস্করকে। বার্মিজ সুপারি বোঝাই তিনটি গাড়ি পুলিশ বাজেয়াপ্ত করে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top