News Flash

  • Home
  • খেলা
  • আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ফিঞ্চ
Image

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ফিঞ্চ

সিডনি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): এবার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকেও সরে দাঁড়ালেন অ্যারন ফিঞ্চ। টেস্ট খেলেন না, ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন গতবছর। ফলে দেশের জার্সি চিরতরে তুলে রাখছেন অস্ট্রেলিয়া তারকা ক্রিকেটার অ্যারন ফিঞ্চ।

গতবছর ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের পরেই ফিঞ্চ জানিয়েছিলেন যে, বিগ ব্যাশ লিগের সময়েই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে বিবেচনা করবেন। যেহেতু অস্ট্রেলিয়ার সামনে কোনও টি-২০ সিরিজ নেই, তাই ফিঞ্চের অবসর নেওয়ার সম্ভাবনা উঁকি দিচ্ছিল। শেষমেশ সেটাই সত্যি প্রমাণিত হয়। মঙ্গলবার সব ফর্ম্যাটে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তিনি।

দেশের হয়ে মাঠে নামবেন না বটে, তবে ফিঞ্চ বিগ ব্যাশ লিগ খেলা চালিয়ে যাবেন। এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তে তাঁর টি-২০ লিগে মাঠের নামার সম্ভাবনাই খোলা রয়েছে।

অ্যারন ফিঞ্চের আন্তর্জাতিক কেরিয়ার:-

টেস্ট: অস্ট্রেলিয়ার হয়ে ৫টি টেস্টে ২৭৮ রান করেন অ্যারন ফিঞ্চ। হাফ-সেঞ্চুরি করেন ২টি।

ওয়ান ডে: দেশের জার্সিতে মোট ১৪৬টি ওয়ান ডে খেলেন ফিঞ্চ। ১৭টি শতরান ও ৩০টি অর্ধশতরান-সহ ৫৪০৬ রান করেছেন তিনি।

টি-২০: অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত সব থেকে বেশি ১০৩টি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মাঠে নামেন ফিঞ্চ। ২টি শতরান ও ১৯টি অর্ধশতরান-সহ ৩১২০ রান করেন তিনি।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top