News Flash

  • Home
  • বিদেশ
  • বিশ্বে ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ-মৃত্যু, ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লক্ষ ৭ হাজার ৩৮৫ জন
Image

বিশ্বে ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ-মৃত্যু, ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লক্ষ ৭ হাজার ৩৮৫ জন

ওয়াশিংটন, ৭ ফেব্রুয়ারি (হি. স.) : ঊর্ধ্বমুখী বিশ্বজুড়ে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের দৈনিক সংক্রণ ও মৃত্যু। দৈনিক সংক্রমণ যেমন ফের লাখের গণ্ডি ছাড়িয়েছে তেমনই দৈনিক মৃত্যু প্রায় ৯০০ ছুঁইছুঁই। তবে কিছুটা স্বস্তি দিয়েছে দৈনিক সুস্থতার হার। দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে জাপানকে পিছনে ফেলে দিয়ে শীর্ষে উঠে এসেছে জার্মানি।

মঙ্গলবার সকাল দশটার সময়ে আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ –এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারণ ভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন এক লক্ষ ৭ হাজার ৩৮৫ জন। মহামারির প্রকোপ শুরু হওয়ার পরে এ নিয়ে মারণ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হলেন ৬৭ কোটি ৬৩ লক্ষ ৯৯ হাজার ৮১২ জন। মারণ ভাইরাসের ছোবলে আরও ৮৯৫ জন প্রাণ হারানোয় বিশ্বে করোনার বলি হয়েছেন ৬৭ লক্ষ ৭৩ হাজার ৪১৫ জন। প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৪১ হাজার ৩৭০ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ কোটি সাত লক্ষ ৪৫ হাজার নয় জনে।

দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে গত ২৪ ঘন্টায় জাপানকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছে জার্মানি। ইউরোপের দেশটিতে একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৬৪৬ জন আর প্রাণ হারিয়েছেন ১৬৪ জন। জাপানে মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন আরও ১২৪ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৬১২ জন। তাইওয়ানে আরও ১৬ হাজার ৬৪০ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন ৬৩ জন। ব্রাজিলে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৮২৮ জন। আর মৃত্যু হয়েছে ৭৮ জনের।

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top