News Flash

  • Home
  • প্রধান খবর
  • আদানি ইস্যুতে গান্ধীমূর্তির পাদদেশে ধর্ণা বিরোধীদের, বেণুগোপাল বললেন সরকার সমস্ত কিছু আড়াল করতে চায়
Image

আদানি ইস্যুতে গান্ধীমূর্তির পাদদেশে ধর্ণা বিরোধীদের, বেণুগোপাল বললেন সরকার সমস্ত কিছু আড়াল করতে চায়

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.): আদানি গোষ্ঠীর সঙ্কট ইস্যুতে তদন্তের দাবি জানিয়ে সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শন করলেন সমমনোভাবাপন্ন বিরোধী সাংসদরা। সকলেই দাবি জানিয়েছেন, আদানি গ্রুপ ইস্যুতে যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) অথবা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত করতে হবে। সোমবার সকালে গান্ধীমূর্তির পাদদেশে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে থাকলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, অধীর রঞ্জন চৌধুরী, পি চিদম্বরম, কে সি বেণুগোপাল, শিবসেনা (উদ্ধব ঠাকরে) সাংসদ সঞ্জয় রাউত প্রমুখ।

কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল এদিন বলেছেন, “আমরা আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির তদন্ত চাইছি। কেন্দ্রীয় সরকার আদানি ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত নয়। সরকার সবকিছু আড়াল করতে চায়।” সিপিআই সাংসদ বিনয় বিশ্বম বলেছেন, “আমি এলআইসি এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি। আদানি ও আম্বানিদের লোভের উদ্দেশ্যে এলআইসি কর্পাসের অপব্যবহারের বিরুদ্ধে একটি সাধারণ সংগ্রামের জন্য আমরা এলআইসি-র সমস্ত ইউনিয়নের মতামতও চাইছি।”

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top