News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শ্যামলী বাজারে দূর্ঘটনায় আশঙ্কাজনক এক যুবক
Image

শ্যামলী বাজারে দূর্ঘটনায় আশঙ্কাজনক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ বাজার থেকে বাড়ি ফেরার পথে যান দুর্ঘটনায় আহত এক যুবক৷ ঘটনা জিবি শ্যামলী বাজার এলাকায়৷ আহত যুবকের নাম বিপিন রায়৷ রবিবার রাতে জিবি শ্যামলী বাজার এলাকায় বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন এক যুবক৷  রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন বিপিন রায় নামে ২৩  বছরের এক যুবক৷ স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পাশে থাকা দমকল কর্মীদের খবর দেয়৷  ঘটনাস্থলে ছুটে আসে দমকলের কর্মীরা৷ রক্তাক্ত অবস্থায় বিপিন রায়কে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ চিকিৎসার জন্য বর্তমানে বিপিন রায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ তাঁর অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে৷  দুর্ঘটনার পর গাড়ি চালক গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান৷ যার ফলে গাড়ি সহ চালককে আটক করতে পারেনি স্থানীয়রা৷

Releated Posts

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

কৈলাসহরে নির্মীয়মাণ ২০০ আসন বিশিষ্ট যুব আবাস পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ১ আগস্ট: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর পৌর…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

বুথ সভাপতির সমর্থনে পথে গকুলনগর ভৌমিক পাড়ার বাসিন্দারা, অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ

আগরতলা, ১ আগস্ট: কমলাসাগর বিধানসভার গকুলনগর ভৌমিক পাড়া এলাকায় স্থানীয় বুথ সভাপতি লিটন শর্মার সমর্থনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top