News Flash

  • Home
  • দেশ
  • দক্ষিণ দিনাজপুরে পথ দুর্ঘটনায় জখম ২০
Image

দক্ষিণ দিনাজপুরে পথ দুর্ঘটনায় জখম ২০

বালুরঘাট, ৫ ফেব্রুয়ারি (হি. স.) : দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার বাউলে লরির সঙ্গে একটি বাসের সংঘর্ষের জেরে জখম হলেন ২০ জন বাস যাত্রী। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। জখমদের উদ্ধার করে চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

অভিযোগ, কানে হেডফোন আর হাতে মোবাইল নিয়ে বাস চালাচ্ছিলেন চালক। যার জেরে বাসের চালক নিয়ন্ত্রণ সামলাতে না পেরে ট্রাকের পিছনে গিয়ে সোজা ধাক্কা মারেন। আশপাশের মানুষজন ছুটে এসে বাসের যাত্রীদের উদ্ধার করে বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বেশ কয়েকজন এখনও ভর্তি রয়েছেন হাসপাতালে। খবর দেওয়া হয় থানায়। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা হাসপাতালে পৌঁছে জখম যাত্রীদের সঙ্গে কথা বলেন ও চিকিৎসা সংক্রান্ত খোঁজ খবর নেন।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়েই পালিয়ে গিয়েছেন বাস চালক। ডিএসপি হেডকোয়ার্টার, সোমনাথ ঝাঁ জানিয়েছেন, অভিযুক্ত বাস চালকের খোঁজ চালানো হচ্ছে। এছাড়া শীতকালে এই ধরনের ঘটনা বেশি ঘটে। অনেক সময় কুয়াশার জেরেও দুর্ঘটনা ঘটে থাকে। আবার মোবাইল ব্যবহারের কারণেও ঘটে। সেক্ষেত্রে দুর্ঘটনা এড়াতে রেজিস্টার বাস চালকদের নিয়ে একটা ওয়ার্কশপ করা হবে। যেখানে তাঁদের বাস চালানোর সময় কী করণীয় এবং কী কী করা যাবে না তা বোঝানো হবে বলে জানান তিনি। উল্লেখ্য, এদিনের দুর্ঘটনা কুয়াশা নাকি হেডফোন ও মোবাইল ব্যবহারের কারণেই ঘটেছে। বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top