News Flash

  • Home
  • খেলা
  • কমলপুরে অনূর্ধ্ব ১৩ ক্রিকেট ওয়াই আর সি ‌ফাইনালে পৌছুলো
Image

কমলপুরে অনূর্ধ্ব ১৩ ক্রিকেট ওয়াই আর সি ‌ফাইনালে পৌছুলো

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি।। ফাইনালে উঠলো ওয়াই আর সি। ৪ উইকেটে পরাজিত করলো মোহনপুর ক্রিকেট একাদশকে। মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। শনিবার হালহুলি এস বি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে ওয়াই আর সি ৪ উইকেটে পরাজিত করে মোহনপুর ক্রিকেট একাদশকে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে মোহনপুর ক্রিকেট একাদশ মাত্র ৮৯ রান করতে সক্ষম হয়। ধ্রুবজিৎ সিনহার (‌৪/‌১০) দুরন্ত বোলিংয়ে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় মোহনপুর ক্রিকেট একাদশ। দলের পক্ষে জুবের আহমেদ ৪১ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯ এবং রেহান মিঁয়া ২২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২০ রান। ওয়াই আর সি-‌র ধ্রুবজিৎ ছাড়া তুষার শীল (‌২/‌১১) এবং শুভজিৎ ধর (‌২/‌২৪) সফল বোলার।জবাবে খেলতে নেমে ২০.‌১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় পেয়ে যায় ওয়াই আর সি। দল সর্বোচ্চ ২২ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে শায়নদ্বীর সূত্রধর ২৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০ এবং শুভজিৎ ধর ১৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। মোহনপুর ক্রিকেট একাদশের পক্ষে দলনায়ক ওহায়াদ মিঁয়া (‌৩/‌২১) সফল বোলার।‌ ‌‌‌‌

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top