News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ত্রিপুরা বিধানসভা নির্বাচন : সংকল্প পত্র প্রকাশ তিপরা মথার
Image

ত্রিপুরা বিধানসভা নির্বাচন : সংকল্প পত্র প্রকাশ তিপরা মথার

আগরতলা, ৪ ফেব্রুয়ারি(হি. স.) : গ্রেটার তিপরাল্যান্ডের দাবি নিয়ে দিল্লিতে দরবারের প্রতিশ্রুতি দিয়ে সংকল্প পত্র প্রকাশ করেছে তিপরা মথা। প্রদ্যোত কিশোর দেববর্মনের আঞ্চলিক দল তিপরা মথা বিধানসভা নির্বাচনে অত্যন্ত কৌশলে সমস্ত অংশের জন্য সুযোগ-সুবিধা রেখেছে। তাতে দেখা যাচ্ছে, মহিলা, ছাত্র-যুব থেকে শুরু করে সমাজপতিগণ দারুণভাবে উপকৃত হওয়ার প্রতিশ্রুতি রয়েছে। প্রত্যেক বাড়িতে বিদ্যুত বিলে ৫০ ইউনিট পর্যন্ত ছাড় এবং পরবর্তী ৫০ ইউনিটে ৫০ শতাংশ ভর্তুকির ঘোষণা লোভনীয় বলেই মনে করা হচ্ছে। সাথে, রাজ্য বিধানসভায় নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে প্রস্তাব আনারও প্রতিশ্রুতিও দিয়েছে তিপরা মথা।

আজ ২০ পাতার সংকল্প পত্র প্রকাশ করেছে তিপরা মথা। সংকল্প পত্রে দেড়শ দিনের মধ্যে ১৫টি প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যমাত্রা নিয়েছে প্রদ্যোত কিশোরের দল। এছাড়া, সমাজপতিদের জন্য মাসিক ২৫ হাজার টাকা ভাতা এবং খুমুলং-এ অফিসের জন্য স্থান নির্ধারণ করা হবে। এমবিবি ক্যান্টিন ৫ টাকায় সারা ত্রিপুরায় নগর সেন্টারে খাবার দেওয়া হবে। শুধু তাই, ৩০ বছরের নীচে যুবদের বেকার ভাতা প্রদানেরও প্রতিশ্রুতি রয়েছে ওই সংকল্প পত্রে।সাথে ঋণ প্রদান, স্থানীয় সংস্থায় মহিলাদের জন্য ৪০ শতাংশ সংরক্ষণ সহ মেগা ফিল্ম সিটি ও স্পোর্টস ইউনিভার্সিটি স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মূলত, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি, মহিলা ও শিশু কল্যাণ, যুব কল্যাণ, পরিকাঠামো উন্নয়ন, শিল্প, পর্যটন, আইন-শৃংখলা, সামাজিক কল্যাণ, গ্রামীণ ও জনজাতি এলাকা উন্নয়ন, প্রবীণ নাগরিকদের কল্যাণ, সংস্কৃতি, ক্রীড়া, স্বচ্ছ প্রশাসন, অন্যান্য সংখ্যালঘু উন্নয়ন সহ সমস্ত ক্ষেত্রেই ঢালাও প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী লড়াইয়ে নামতে চলেছে তিপরা মথা।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top